ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতির কারণে আনোয়ার ইব্রাহিমের ঢাকা ও থাইল্যান্ড সফর স্থগিত : বাংলাফ্যাক্ট সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার পরিকল্পনা আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে: পীর ছাহেব চরমোনাই সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের আ. লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই : তথ্য উপদেষ্টা খাদ্য ও নিত্যপণ্যের সরবরাহ শৃঙ্খলায় টিসিবি-টিসিপি চুক্তি স্বল্প আলোতেও ঘরে ফুটবে এই ৫ ফুল শীতে দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, কারা পাচ্ছে কত দিন রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১৮৫ বার

ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। গ্যালারিতে বসেই দেখতে হয়েছে সিনসিনাটির বিপক্ষে তার দলের ড্র করা। কিন্তু পরের ম্যাচেই তিনি আবার ফিরলেন ম্যাচ জয়ের নায়ক হয়ে। আজ (৩১ জুলাই) অ্যাটলাসের বিপক্ষে মেসির জোড়া অ্যাসিস্টে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। এইদিন মায়ামির জার্সিতে অভিষেক হয়েছে মেসির আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলের।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে মায়ামিকে আজ ম্যাচজুড়েই আধিপত্য বিস্তার করতে দেখা যায়। মায়ামির ২-১ গোলের জয়ে একটি করে গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও মার্সেলো ভাইগান্ট। দুটি গোলেই সহায়তা করেছেন মেসি। সিনসিনাটির বিপক্ষে ড্রয়ের পর দলের সেরা তারকাকে পেয়ে আজ যেন পুরো টিম আবার জ্বলে উঠেছিল। ম্যাচজুড়ে দাপুটে পারফরম্যান্স দেখিয়েই জয় তুলে নিয়েছে তারা।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সেগেভিয়ার গোলে ৫৮তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। বুসকেটস ও মেসি হয়ে বক্সে বল পেয়ে এক স্পর্শেই লক্ষ্যভেদ করেন করেন সেগোভিয়া। গোলরক্ষককে একা পেয়েও সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন মেসি।

এরপর ম্যাচের ৮০তম মিনিটে অ্যাটলাসকে সমতায় ফেরায় রিভালদো লোজানো। বক্সে বল পেয়ে মায়ামির দুই ডিফেন্ডারকে পরাস্ত করে বাম পায়ের শটে পোস্টের ডান কোণা দিয়ে বল জালে জড়ান লোজানো। স্কোরলাইন ১-১ পরিণত হলে খেলা বেশ জমে ওঠে এরপর।

ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত খেলা ড্র ছিল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মেসির সহায়তায় মার্সেলো ভাইগান্ট বল জাড়িয়ে ব্যবধান ২-১ করেন। এতেই ইন্টার মায়ামির জয় নিশ্চিত হয়ে যায়।

এই জয়ে লিগ কাপের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে দারুণ এক শুরু করলো মেসি-সুয়ারেজরা। এদিন মায়ামির জার্সিতে প্রথমবার মাঠে নামলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ডি পল। অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ধারে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির জয়

আপডেট টাইম : ১১:০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫