ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

‘বিয়ের পর অবসরে যাওয়ার চিন্তা আছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১৬৮ বার

অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন। ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। বর্তমানে ছোট পর্দার নিয়মিত মুখ তিনি।

সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের পর আর অভিনয় করতে চান না। পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে। এমনকি স্থায়ী হতে চান দেশের বাইরে।

তানিয়া বৃষ্টি বলেন, ‘বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না। আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার।’

এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই সংসার টেকেনি। এক বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের।

এরপর গুঞ্জন ছড়িয়েছিল, অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন তানিয়া। বিয়ে করে সংসার করছেন তারা দুজন। শুটিংয়ের বাইরেও একসঙ্গে দেখা যায় তাদের।

এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘এসব গুজব।’

এছাড়া কিছুদিন আগেও গুঞ্জন ছিল, অভিনেতা শামিম হাসান সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া। কয়েক মাস আগে শামিম বিয়ে করলে সে গুঞ্জনও থেমে গেছে।

সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার খুব কাছের। তাই হয়তো গুজব ছড়ায়। মোশাররফ করিমের সঙ্গে শুটিংয়ের সময়টা আমি খুব উপভোগ করি। ক্যামেরার বাইরেও তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। নিলয় আলমগীর হচ্ছে আমার ভাই-ব্রাদার টাইপের। এ ছাড়া শামিম হাসানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। শুটিংয়ের বাইরেও আমাদের আড্ডা হয়। সেই আড্ডায় আরও অভিনয়শিল্পী, নির্মাতারাও থাকেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

‘বিয়ের পর অবসরে যাওয়ার চিন্তা আছে

আপডেট টাইম : ১০:৪৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫