ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রেকর্ড গড়া সেই জাগাদিসান ডাক পেলেন ভারতীয় দলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ১১৬ বার

বছর তিনেক আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে অসাধারণ কীর্তি গড়ে বিশ্ব ক্রিকেটে সাড়া জাগিয়েছিলেন নারায়ান জাগাদিসান। সেই কিপার-ব্যাটসম্যান এবার জায়গা পেলেন ভারতীয় দলে। তবে ৫০ ওভারের ক্রিকেটে রেকর্ড গড়া ক্রিকেটার প্রথমবার জাতীয় দলের ছোঁয়া পাচ্ছেন টেস্ট স্কোয়াড দিয়ে।

চলতি অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ভারতীয় দলে যুক্ত হচ্ছেন জাগাদিসান। চোটের কারণে ছিটকে পড়া রিশাভ পান্তের বদলে নেওয়া হয়েছে ২৯ বছর বয়সী এই ক্রিকেটারকে।

ভারতের স্কোয়াডে অবশ্য কিপার-ব্যাটসম্যান ধ্রুব জুরেল আছেন। পান্তের চোটে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে কিপিং করেছেন তিনি। ওভালে শেষ টেস্টের একাদশেও জুরেলের থাকা একরকম নিশ্চিত। জাগাদিসানকে তবু উড়িয়ে নেওয়া হচ্ছে যদি কোনো জরুরি প্রয়োজন পড়ে।

রোববার ইংল্যান্ডের ভিসা পেয়েছন জাগাদিসান। মঙ্গলবারই দলের সঙ্গে লন্ডনে যোগ দেওয়ার কথা তার। ওভাল টেস্ট শুরু বৃহস্পতিবার।

২০২২ সালে ভিজায় হাজারে ট্রফিতে টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন জাগাদিসান। লিস্ট ‘এ’ ক্রিকেটে সেটি অনন্য কীর্তি। এর মধ্যে এক ম্যাচে খেলেছিলেন ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। আরুনাচলের বিপক্ষে সেই ম্যাচে সাই সুদার্সানের সঙ্গে ৪৩৫ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তিনি। এই সংস্করণে যা একমাত্র চারশ রানের জুটি।

৫০ ওভারের ক্রিকেটে তখন তোলপাড় ফেলে দিলেও প্রথম শ্রেণির ক্রিকেটে তার রেকর্ডও বেশ ভালো। ৫২ মাচে ৩ হাজার ৩৭৩ রান করেছেন তিনি ৪৭.৫০ গড়ে। সেঞ্চুরি করেছেন ১০টি, এর মধ্যে আছে একটি ট্রিপল সেঞ্চুরিও।

রাঞ্জি ট্রফিতে সবশেষ দুই মৌসুমেই তামিল নাড়ুর সফলতম ব্যাটসম্যান ছিলেন তিনি। ২০২৩-২৪ মৌসুমে ১৩ ইনিংসে ৮১৬ রান করেছিলেন তিনি ৭৪.১৮ গড়ে, গত মৌসুমে ১৩ ইনিংসে ৬৭৪ রান করেন ৫৬.১৬ গড়ে।

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে অসাধারণ লড়াইয়ে ম্যাচ বাঁচানোর পর সিরিজ পরাজয় এড়ানোর সম্ভাবনাও জিইয়ে রেখেছে ভারত। শেষ টেস্টের আগে ইংল্যান্ড এগিয়ে আছে ২-১ ব্যবধানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রেকর্ড গড়া সেই জাগাদিসান ডাক পেলেন ভারতীয় দলে

আপডেট টাইম : ১১:১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫