ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতির কারণে আনোয়ার ইব্রাহিমের ঢাকা ও থাইল্যান্ড সফর স্থগিত : বাংলাফ্যাক্ট সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার পরিকল্পনা আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে: পীর ছাহেব চরমোনাই সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের আ. লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই : তথ্য উপদেষ্টা খাদ্য ও নিত্যপণ্যের সরবরাহ শৃঙ্খলায় টিসিবি-টিসিপি চুক্তি স্বল্প আলোতেও ঘরে ফুটবে এই ৫ ফুল শীতে দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, কারা পাচ্ছে কত দিন রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি

অভিবাসীদের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিলেন নবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১১৭ বার

আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি সম্প্রতি ইরান থেকে ফেরত আসা অভিবাসীদের জন্য দশ লাখ আফগানি রুপি (প্রায় ১৪,০০০ ডলার) অনুদান দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে মোহাম্মদ নবির চ্যারিটি ফাউন্ডেশন।

আফগানিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমি ইরান থেকে ফেরত আসা আফগানদের সাথে দেখা করেছি এবং নবি চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে তাদের ১০ লাখ আফগানি রুপি দিয়েছি। এই পরিবারগুলো ক্লান্ত এবং অপমানিত। তারা খালি হাতে ইরান থেকে ফিরে এসেছে।’

বিদেশ থেকে ফেরত আসা আফগান অভিবাসীদের সহযোগিতায় আফগান ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে নবী বলেন, আমাদের অভিবাসীদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসা দরকার।

মোহাম্মদ নবি আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে আফগান অভিবাসীদের সাথে দুর্ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে আফগান অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’

সাম্প্রতিক সময়ে হাজার হাজার আফগান নাগরিককে জোরপূর্বক ফেরত পাঠাচ্ছে ইরান সরকার। এতে বিপাকে পড়েছে আফগানিস্তান।

মোহাম্মদ নবি আফগানিস্তানের হয়ে ১৭৩টি ওয়ানডে, ১৩২টি টি-টোয়েন্টি আর ৩টি টেস্ট ম্যাচ খেলে ৩টি সেঞ্চুরি আর ২৩টি ফিফটির সাহায্যে ৫ হাজার ৯৩৭ রান সংগ্রহ করেন। আর বল হাতে শিকার করেন ২৮১ উইকেট।

৪০ বছর বয়সি এই অলরাউন্ডার ক্রিকেট ক্যারিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন। জাতীয় দলে নান্দনিক পারফরম্যান্সের সুবাদে আইপিএল, বিপিএল, পিএসএল সহ বিশ্বের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

অভিবাসীদের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিলেন নবি

আপডেট টাইম : ০৭:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫