ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঘরে আবারও ‘তান্ডব’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ১১২ বার

গত ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা তান্ডব প্রেক্ষাগৃহগুলোতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল। তবে পাইরেসির কবলে পরে তা খুব একটা দীর্ঘস্থায়ী হতে পারেনি। সিনেমাটি ইতোমধ্যেই দেশীয় ও প্রবাসী অনেক দর্শকের মন জয় করে এবার বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে।
প্রেক্ষাগৃহের চ্যাপ্টার ক্লোজড করে সিনেমাটি একযোগে মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ এবং ‘হইচই’-এ।

মুক্তির পর ‘তাণ্ডব’ সিনেমাটি নানা কারণেই তাণ্ডব তুলেছে দর্শকদের মাঝে। একদিকে এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষিক্ত হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। অন্যদিকে দীর্ঘদিন পর একই সিনেমায় কাজ করেছেন শাকিব খান-জয়া আহসান। এছাড়া, অতিথি চরিত্রে আফরান নিশো এবং সিয়াম আহমেদ দেখিয়েছেন তাদের চমকানো ঝলক।

আসন্ন আগস্টে চরকি ও হইচই-এ ‘তাণ্ডব’ দেখতে পাবেন দর্শকরা। জানা গেছে, শিগগিরই ওটিটিতে মুক্তির দিন-ক্ষণ জানানো হবে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২৭ জুলাই দুপুরে চরকি ও হইচই আলাদা মেইল মারফত তথ্যটি নিশ্চিত করেছে।
জানানো হয়েছে, “দেশ-বিদেশে আবারও ঘনিয়ে আসছে ‘তাণ্ডব’। সিনেমা হলের পর, এই আগস্টে চরকিতে ‘তাণ্ডব’ তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান।”

এদিকে ওটিটিতে সিনেমা মুক্তি পাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রায়হান রাফী নিজেও। তিনি বলেন, ‘ওটিটিতে সিনেমা মুক্তির সুবিধা হলো পৃথিবীর যে কোনও জায়গার বাংলা ভাষাভাষী দর্শকই সিনেমাটি দেখতে পারেন। যারা সিনেমাটি দেখার সুযোগ পাননি, যেখানে সিনেমা হল নেই বা টিকিট না পেয়ে চলে গেছেন আর দেখতে আসেননি কিংবা দ্বিতীয়-তৃতীয়বার দেখার ইচ্ছা ছিল কিন্তু দেখা হয়নি, তাদের জন্য এটা একটা দারুণ খবর।’

উল্লেখ্য, শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফরান নিশো, সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম, শিবা শানু প্রমুখ।
প্রসঙ্গত, ‘তাণ্ডব’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে চরকি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঘরে ঘরে আবারও ‘তান্ডব’

আপডেট টাইম : ১১:২৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫