ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

সুখবর দিলেন শাবনূর, লিখলেন আলহামদুলিল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ১৩২ বার

এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে সুদূর অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মাঝে মাঝে দেশে আসলেও অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন তিনি।

শুক্রবার সকালে শাবনূরের সবশেষ খোঁজ পাওয়া যায় ফেসবুক পাতায়। তবে এখানেই বিপত্তি! একটি প্রতারক চক্র চিত্রনায়িকা শাবনূরের নামে ফেসবুক পেজ ভেরিফায়েড করিয়েছে।

শুভাকাঙ্ক্ষী, পরিচিতজন শাবনূরকে সেই ফেসবুক পেজ সম্পর্কে অবহিত করলে ঢালিউড তারকা নিশ্চিত করেন ফেরিফায়েড শাবনূর আসল নয়।

ফেসবুক লাইভে শাবনূর বলেন, ‘আমার একটাই ফেসবুক আইডি। বাকিগুলো ভুয়া। আমি সবাইকে মন থেকে ভালোবাসি। আমার মনে কোনো কুটিলতা বা জটিলতা নেই। এটা আমার অভ্যাস। সেই জায়গা থেকে আমি আমার পেজ ভেরিফায়েড করিনি। কিন্তু আমি জানি না কে বা কারা আমার পেছনে গেলেছে। কেনোই বা তারা শত্রুতা করছে সেটাও আমি জানি না।’

এবার ভক্তদের সুখবর দিলেন শাবনূর।  শনিবার রাতে অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে শাবনূর ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ফেসবুক আইডি ভেরিফায়েড হয়ে গেছে। সবার অনুরোধে এটা ভেরিফায়েড করে নিলাম। আশা করি এখন থেকে আমার অফিসিয়াল আইডি চিনতে কারো অসুবিধা হবে না।’

এর আগে শাবনূর গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করতাম না। তখন আমার নামে অনেক ফেসবুক আইডি বানিয়েছিল, তা নিয়ে কিছু বলিনি। পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছেন, কে আসল কে নকল। এরপর অনেকে আমাকে বলেছিল, আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করে রাখি, তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনূর, কে নকল। কারণ, ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ। এতে প্রতারক চক্ররা খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেইনি।’

নকল শাবনূর সেজে যে পেজটি ভেরিফায়েড করা হয়েছে। এতে ফলোয়ার ৬ লাখ ৫৯ হাজারের বেশি বলে জানিয়েছেন শাবনূর। এ নায়িকা আরও জানান, তার আইডি এবং পেজে যা যা কিছু পোস্ট করা হয়, তা পর মুহূর্তে সেই পেজে পোস্ট করা হয়। খুবই কৌশলে পেজটি চালানো হয়। এরপর ভেরিফায়েডও করা হয়েছে।

শাবনূরের অ্যাডমিন জানিয়েছে, পেজটি থেকে শাবনূরের আইডি ও পেজ ব্লক করা, যাতে তারা তার কোনো অ্যাকটিভিটি খেয়াল করতে না পারে। এখন শাবনূরের সবচেয়ে বেশি চিন্তার কারণ হচ্ছে, পেজটি যেহেতু ভেরিফায়েড, ফলে সবাই মনে করবে এটি তারই।

ভেরিফায়েড পেজটি থেকে কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে তার দায় বর্তাবে শাবনূরের ওপর-এমনটা উল্লেখ করে এ নায়িকা বলেন, ‘এরপর আমার হয়ে যেকোনো ধরনের অন্যায়, অপরাধ করতে পারে, যার কোনো কিছুই হয়তো আমি জানি না, দায়টাও আমার নয়। আমি ফেসবুক কৃর্তপক্ষকেও বিষয়টি অবহিত করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

সুখবর দিলেন শাবনূর, লিখলেন আলহামদুলিল্লাহ

আপডেট টাইম : ০৬:৪৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫