ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাবে তার পুত্র শেহজাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৮০ বার

চিত্রনায়ক শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জানা যায়, এ মাসের শেষের দিকে তার সাবেক স্ত্রী বুবলী ও তার ছেলে শেহজাদকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে শেহজাদ খানের সঙ্গে সময় কাটাবেন শাকিব। শবনম বুবলী বলেন, শেহজাদের জন্মের পর যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি। শেহজাদের জন্ম যেহেতু যুক্তরাষ্ট্রে, তাই ওর কাগজপত্র হালনাগাদ করার কিছু কাজ রয়েছে। এগুলো সেরে নিতে চাই। তাই যুক্তরাষ্ট্রে যাওয়া খুবই প্রয়োজন। বেশ কিছুদিন সেখানে থেকে শেহজাদের যাবতীয় কাগজপত্র ঠিকঠাক করার কাজটি সেরে নেব। শাকিব খানও জানান, শেহজাদের মা যুক্তরাষ্ট্রে আসার কথা জানিয়েছেন। শেহজাদের কিছু প্রয়োজনীয় কাজ আছে, তার মায়েরও আছে। আমি যেহেতু এই সময়টায় এখানে আছি, আমাদের বাবা-ছেলের একসঙ্গে ঘোরাঘুরি হবে। কাজের ব্যস্ততায় তো সেভাবে সন্তানদের সময় দিতে পারি না। তাই চেষ্টা করব, শেহজাদকে সুন্দর স্মৃতি উপহার দেওয়ার, যেমনটা এর আগে এখানে আব্রাহামকে দিয়েছিলাম।

তিনি বলেন, সবার কাছে আমি তাদের প্রিয় তারকা, কিন্তু আব্রাহাম ও শেহজাদের কাছে তো তাদের বাবা। তাই অভিনয় ও অন্যান্য ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় পাই, ওদের দেওয়ার চেষ্টা করি। আমার জায়গা থেকে ওদের জন্য যা যা প্রয়োজন সবই করি, করেও যাব। আব্রাহাম ও শেহজাদ আমার ভালোবাসা, শক্তি ও প্রেরণা। যেহেতু এবার শেহজাদ তার মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসছে, আমিও আমার কাজে এখানে আছি, তাই বাবা-ছেলের একান্তে সময় কাটবে। উল্লেখ্য, এর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটান শাকিব খান। সেই সময়ে বাবা-ছেলের সঙ্গে ছিলেন অপু বিশ্বাসও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাবে তার পুত্র শেহজাদ

আপডেট টাইম : ১১:৩২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫