ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিয়ের ৫ মাস পর হানিমুনে মেহজাবীন-আদনান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১৬০ বার
দীর্ঘ ১৩ বছর প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীব। দেখতে দেখতে বিয়ের পাঁচ মাস পূর্ণ হয়েছে এই দম্পতির।

এর মধ্যে বেশ কয়েকবারই বিদেশ সফরে গিয়েছেন মেহজাবীন; প্রায় সব সফরেই সঙ্গে ছিলেন তার স্বামী আদনান আল রাজীব। যদিও সেসব ছিল কাজের সূত্রে কিংবা অবকাশ যাপনের বিভক্ত আয়োজন।

এবার জানা গেল, এই দম্পতি হানিমুন করতে গিয়েছেন শিল্প-সংস্কৃতির দেশ ইতালিতে।

এক ফেসবুক পোস্টে আজ শনিবার ইতালির মনোরম লেইক কমো থেকে বেশ কিছু ছবি শেয়ার করেন মেহজাবীন। ছবিগুলোতে কখনো নীলচে পোশাকে লেইক কমোর নীল জলের পাড়ে দাঁড়িয়ে একা মেহজাবীন, কখনো বা রাজীবের কাঁধে মাথা রেখে প্রেমময় মুহূর্তে ধরা দিয়েছেন।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সব সময় শুনতাম, লেইক কমো হলো বিশ্বের সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য।

তাই নিজের চোখে দেখতে চলে এলাম। সত্যি বলতে, যেন স্বপ্নের মতো লাগছিল! আমরা ভাগ্যবান, কারণ আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলব না।’সেই পোস্টে অনেকেই তাদের শুভকামনা জানিয়েছেন।

কেউ লিখেছেন, ‘সবচেয়ে প্রিয় জুটি।’ আবার মজা করে কেউ মন্তব্য করেছেন, ‘আপনাদের হানিমুন এখনো শেষ হলো না?’ 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিয়ের ৫ মাস পর হানিমুনে মেহজাবীন-আদনান

আপডেট টাইম : ০৬:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫