ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব আবদুল খালেকের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, নাকচ করে যে বার্তা দিল ইরান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস নতুন দুই জাতের আমন ধান উদ্ভাবন ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের সব ফ্লাইট বাতিল ইচ্ছামতো ব্যয়ে ফাঁপা ঢাকার দুই সিটি ইরানের হামলায় ৩০ কোটি ডলারের মার্কিন মিসাইল রাডার সিস্টেম ধ্বংস সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতি ভাইরালের মোহ ছড়িয়েছে প্রত্যন্ত গ্রামেও, বাড়ছে অশালীন কনটেন্টের দৌরাত্ম দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা

টানা জয়ে আর্জেন্টিনার পর সেমিফাইনালে ব্রাজিলও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৬৮ বার

কুয়েডরে মাটিতে চলছে নারীদের কোপা আমেরিকা। দাপট দেখাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ভিন্ন দুই গ্রুপ থেকে সেমি নিশ্চিত করেছে দুটি দল। গ্রুপপর্বে টানা চার ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। টানা তিন জয় পাওয়া ব্রাজিলের এখনো ম্যাচ বাকি আছে।

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এর আগে উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় দিয়ে মিশন করেছিল।এরপর চিলিকে ২-১ এবং পেরুকে ১-০ গোলে হারায় তারা।

ইনডিপেনডিয়েন্টে দেল ভ্যালের স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে কিশি নুনিয়েজের গোলে এগিয়ে যায় মেসির দেশের নারীরা। দ্বিতীয়ার্ধে বদলি নেমে প্রথম স্পর্শে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফ্লোরেন্সিয়া।

‘এ’ গ্রুপ থেকে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। এই গ্রুপ থেকে উরুগুয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ চার নিশ্চিত করেছে। চিলি ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানের জন্য লড়বে। স্বাগতিক ইকুয়েডর ও পেরুর কোপযাত্রা এবারের মতো শেষ।

অন্যদিকে ‌‘বি’ গ্রুপে ব্রাজিলও খেলছে দুর্দান্ত। তারাও জিতেছে টানা তিন ম্যাচ। সেমিফাইনাল নিশ্চিত হলেও এখনো গ্রুপসেরা নির্ধারণ হয়নি। এই গ্রুপে দুইয়ে থাকা কলম্বিয়ার সংগ্রহ ৭ পয়েন্ট। এই দুই দলের মুখোমুখি খেলার ফলাফলের ওপর নির্ধারণ করছে গ্রুপসেরা।

তাছাড়া তৃতীয় স্থানে থাকা ভেনেজুয়েলার মাত্র ৪ পয়েন্ট। তাই তাদের সম্ভাবনা অনেক কম। আর বলিভিয়া চার ম্যাচে একটিও জিততে পারেনি। প্যারাগুয়ে ৩ ম্যাচ খেলে দুটি হেরে একটিতে জিতে পয়েন্ট টেবিলের চারে আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব আবদুল খালেকের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ

টানা জয়ে আর্জেন্টিনার পর সেমিফাইনালে ব্রাজিলও

আপডেট টাইম : ০৭:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫