ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

মাইলস্টোন কলেজে রবিবার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১২৯ বার

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ২৭ জুলাই (রবিবার) থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হচ্ছে। প্রাথমিকভাবে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির কার্যক্রমও শুরু হবে।

গতকাল বুধবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানটি একটি বড় ধাক্কা খেয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে উঠতে আমরা ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। মর্মান্তিক এই ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

পরদিন থেকেই কলেজ ক্যাম্পাসে বন্ধ রাখা হয় সব ধরনের শিক্ষা কার্যক্রম। দুর্ঘটনার সময় ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রশাসন ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে আবারও শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়।

এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে গতকাল বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত হয়েছে ৩২ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, এ ঘটনায় চিকিৎসাধীন আছে ১৬৫ জন।

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে কলেজ ক্যাম্পাসে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন কলেজের দুই উপদেষ্টা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, কন্ট্রোল রুম থেকে প্রতিদিন নিহত ও আহতদের সঠিক সংখ্যা জানানো হবে এবং তা কলেজ রেজিস্টারে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মাইলস্টোন কলেজে রবিবার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

আপডেট টাইম : ১১:৩৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫