ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে হেলথ কার্ড, বিশেষায়িত হাসপাতালসহ স্বাস্থ্যখাতে একগুচ্ছ পরিকল্পনা

৪ উইকেট হারিয়ে মিরপুরে ধুঁকছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৬৫ বার
সিরিজ জয়ের লক্ষ্যে নেমে মিরপুরে কাঁপছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন।

শুরুটা হয় নাঈম শেখের বিদায়ের মধ্যে দিয়ে। তানজিদ হাসান তামিমের জায়গায় সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বাঁহাতি ওপেনার।

ওপেন করতে নেমে ইনিংসের হাল ধরার বিপরীতে অযথা স্কুপ খেলতে গিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন তিনি। দলীয় ৫ রানের সময় ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের গ্লাভসে বন্দি হন তিনি।৩ রান করা নাঈম ফেরার পর ফেরার পর আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করছিলেন লিটন দাস। তবে অধিনায়কও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি।

ব্যক্তিগত ৮ রানের সময় ছক্কা হাঁকাতে গিয়ে বাঁহাতি পেসার সালমান মিজার বলে হাসান নওয়াজকে ক্যাচ দেন।অধিনায়ক ফিরতেই নিজের সর্বনাশ ডেকে আনেন তাওহিদ হৃদয়। দলীয় ২৫ রানের সময় মিড অফে বল ঠেলে প্রান্ত বদল করার চেষ্টা করলে নন স্ট্রাইক প্রান্তে তার আসার আগে উইকেট ভেঙ্গে দেন পাকিস্তানের অধিনায়ক আগা সালামান। এতে রানের খাতা খোলার আগেই তার ইনিংসের ‘মৃত্যু’ হয়।

দলীয় খাতায় ৩ রান যোগ হতে না হতেই সতীর্থদের পথ অনুসরণ করেন প্রথম ম্যাচের জয়ের নায়ক পারভেজ। ব্যক্তিগত ১৩ রানে ফেরেন প্রথম ম্যাচে ফিফটি হাঁকানো ব্যাটার। এতে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচে ধুঁকছে বাংলাদেশ।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ ‍উইকেটে ৩৮ রান। ৯ রান করা জাকের আলী অনিকের সঙ্গে ক্রিজে আছেন ২ রানে ব্যাটিং করা শেখ মেহেদী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর

৪ উইকেট হারিয়ে মিরপুরে ধুঁকছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫