ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে হেলথ কার্ড, বিশেষায়িত হাসপাতালসহ স্বাস্থ্যখাতে একগুচ্ছ পরিকল্পনা বিনিয়োগ পরিবেশের অভাবে অর্থপাচার রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান দ্রুত প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

বিমান দুর্ঘটনায় ক্রিকেট বোর্ডের শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৬২ বার

ঢাকার উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যে ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধ অন্তত ২০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।

সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে শিক্ষক, শিশু-কিশোর শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন।

এই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে  অর্ধনমিত রাখা হবে বাংলাদেশ ও ক্রিকেট বোর্ডের পতাকা। ম্যাচে কালো ব্যাজ ধারণ করবেন বাংলাদেশি ক্রিকেটাররা।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইনাম এমনটি নিশ্চিত করে বলেন, ‘বিমান দুর্ঘটনায় নিহত-আহতদের স্মরণে আমাদের দল কালো ব্যাজ পরবে। এছাড়া ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে দুই দল।’

দুই দলই ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে। তবে সফরকারী দল কালো ব্যাজ ধারণ করবে কি না- সেটি এখনো নিশ্চিত নয়। কেননা সফরকারী দলের জন্য সেটা বাধ্যতামূলক নয়। তবে যেহেতু মানবিক ঘটনা, সেক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেটাররাও কালো ব্যাজ ধারণ করতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা

বিমান দুর্ঘটনায় ক্রিকেট বোর্ডের শোক

আপডেট টাইম : ০৬:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫