ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে হেলথ কার্ড, বিশেষায়িত হাসপাতালসহ স্বাস্থ্যখাতে একগুচ্ছ পরিকল্পনা বিনিয়োগ পরিবেশের অভাবে অর্থপাচার রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান দ্রুত প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

এশিয়া কাপই অনিশ্চয়তার মুখে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৬৮ বার

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনে চরম অনিশ্চয়তার মুখে এশিয়া কাপ। এশিয়া কাপ নিয়ে চলছে রাজনৈতিক আধিপত্য বিস্তারের খেলা। ভারত তার দাদাগিরি ছাড়তে চায় না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হুট করে বিসিবির কোনো পরিচালকের সঙ্গে আলোচনা না করেই একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। সেই সিদ্ধান্তেরই খেসারত দিতে হচ্ছে এখন। অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কৌশলি সিদ্ধান্তেই মূলত ২৪ জুলাই ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা।

মহসিনের প্রস্তাবে নিজেদের বোর্ডের পরিচালকদের সঙ্গে আলোচনা ছাড়াই রাজি হয়ে যান আমিনুল ইসলাম। ক্রিকেটে উন্নয়নে কাজ করলেও ক্রিকেটের কূটনৈতিক বিষয়গুলো এখনো বুঝে উঠতে পারেননি আমিনুল।

কাল নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক বলেন, ‘বুলবুল ভাই আসলে বুঝতে পারেননি, বোঝার কথাও না। সব প্রস্তাবই যে আমাদের জন্য ভালো বিষয়টি এমন নয়। তিনি আমাদের সঙ্গে আলোচনা করেননি।’

এশিয়া কাপের লাভের সিংহভাগই আসে ভারতের বাজার থেকে। ভারতীয় দল থাকায় তাদের কোম্পানিগুলো স্পন্সর করে থাকে এই টুর্নামেন্টে। ভারতের সঙ্গে স্বাভাবিকভাবেই এবার জোট বেধেছে শ্রীলংকা ও আফগানিস্তান।

আলোচনার মাধ্যমে সমাধান না হলে এই টুর্নামেন্ট এবার না হওয়ার পথেই রয়েছে। ২৭টি সদস্য দেশ নিয়ে এসিসি গঠিত হলেও প্রভাবশালী সদস্য দেশ পাঁচটি ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তান। তবে মূল শক্তি ভারতই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা

এশিয়া কাপই অনিশ্চয়তার মুখে

আপডেট টাইম : ১০:৪১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫