ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বাংলাদেশ-পাকিস্তান প্রথম ম্যাচ আজ শ্রাবণ সন্ধ্যায় টি-টোয়েন্টি বিনোদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৬২ বার

শনিবার দুপুরে বৃষ্টির দু-এক ফোঁটা পড়তেই উইকেট কাভার দিয়ে ঢেকে দেন মাঠকর্মীরা। প্রথম টি-টোয়েন্টির সময়ও বৃষ্টি বাদ সাধতে পারে। বর্ষা মৌসুমে বৃষ্টি হবে না তো কবে হবে। সদ্য শ্রীলংকা থেকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে আসা বাংলাদেশ দল অবশ্য আত্মবিশ্বাসের রোদ পোহাচ্ছে।

আজ শ্রাবণ সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সেই আত্মবিশ্বাসই বাংলাদেশের বড় পুঁজি। ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় লিটন দাসদের। সেই প্রত্যয়ের সলতে বাড়িয়ে দিয়েছে হোম কন্ডিশন। এবং এই সংস্করণে সবশেষ ম্যাচে বড় জয়।

নিজেদের ভালো একটি দিনের সম্ভাবনা নিয়ে পাকিস্তানের বিপক্ষে আজ সন্ধ্যা ৬টায় মিরপুর স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।

মিরপুরের উইকেট গত সপ্তাহে পুরোটাই প্রায় কভারে ঢাকা ছিল। সবশেষ দুদিন রোদ পেয়েছে। উইকেট মন্থর। বিপিএলে গড় রান দেড়শ। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের বিপক্ষেও স্লো উইকেট হবে। শ্রীলংকা সফরেও বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে স্পিন সহায়ক উইকেটে।

পাকিস্তানের উইকেটের সঙ্গে তুলনায় সম্পূর্ণ বিপরীত। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের সময়েও দুইশ রানের স্কোর নিরাপদ হয়নি। উইকেট যাই হোক মিরপুর সম্পর্কে ভালো ধারণা আছে পাকিস্তানের। এই দলের পাঁচজন ক্রিকেটার বিপিএলে খেলেছেন। এই মাঠে কী করতে হবে? ভালো জানা আছে তাদের।

এই ফরম্যাটে বাংলাদেশ ও পাকিস্তানের জয়-পরাজয় ১৯-৩। বাংলাদেশের জয়ের তিনটির দুটিই মিরপুরে। ব্যাটিং সব সময় ভাবায় বাংলাদেশকে। শ্রীলংকা সফরে সেই ব্যাটিংয়ে ধারাবাহিক ছিলেন লিটন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন ও তাওহিদ হৃদয়। ব্যাটিং অর্ডারে আক্রমণাত্মক পারভেজ হোসেন রয়েছেন।

এছাড়া মিডল অর্ডারে জাকের আলীর সঙ্গ অলরাউন্ডার মেহেদী হাসান ও রিশাদ হোসেন। উইকেট ও কন্ডিশনের কথা চিন্তা করে বাংলাদেশ শ্রীলংকায় খেলা সবশেষ একাদশে নিয়ে মাঠে নামতে পারে। স্পিন আক্রমণে রিশাদের জায়গায় নাসুম আহমেদ খেললে অবাক হওয়ার কিছু থাকবে না।

মিরপুরে অভিজ্ঞ মোস্তাফিজ সব সময় দুর্দান্ত। তানজিম হাসান সাকিবের সঙ্গে শরীফুল ইসলাম পেস আক্রমণে থাকতে পারেন। ফ্লাডলাইটের নিচে বাংলাদেশ শনিবার সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছে। এক উইকেটে পেসাররা ও আরেক উইকেটে স্পিনাররা বোলিং করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাংলাদেশ-পাকিস্তান প্রথম ম্যাচ আজ শ্রাবণ সন্ধ্যায় টি-টোয়েন্টি বিনোদন

আপডেট টাইম : ১০:২৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫