ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাঁটুর বয়সী নায়কের সঙ্গে কারিনার প্রেম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৭৫ বার
দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে সাফল্যের সঙ্গে অভিনয় করে আসছেন কারিনা কাপুর খান। তিনি শুধু জনপ্রিয় অভিনেত্রীই নন, একাধারে মা, স্ত্রী এবং নবাব পরিবারে বউ হিসেবে ঘর ও কাজের ভারসাম্যও দারুণভাবে সামলাচ্ছেন। বয়স চল্লিশ পেরোলেও তার গ্ল্যামার আজও অনন্য।
২০২৩ সালে খান-কাপুর ও দেওল পরিবারের একাধিক সদস্যের পর্দায় প্রত্যাবর্তনের সময়েও কারিনার উপস্থিতি ছিল নজরকাড়া। এবার নতুন করে আবারও আলোচনার কেন্দ্রে তিনি—শোনা যাচ্ছে, এক নতুন সিনেমায় তাকে দেখা যাবে নিজের বয়সের তুলনায় অনেক ছোট এক তরুণের সঙ্গে প্রেম করতে।
ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন সূত্রের দাবি, এই সিনেমাটির নাম এখনো প্রকাশ পায়নি, এমনকি কাহিনি সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, এতে কারিনাকে ভূতের চরিত্রে দেখা যাবে, যা বলিউডে তার জন্য একেবারেই নতুন এক রূপ।
আরও শোনা যাচ্ছে, ছবিটির গল্প লিখছেন হুসেইন দালাল, যিনি আগে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’-এর স্ক্রিপ্টে কাজ করেছেন পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে। ছবিটির নির্মাতারা আপাতত সবকিছু গোপন রাখলেও, ভিন্নধর্মী চরিত্রে কারিনার এমন রূপ বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
অসমবয়সী প্রেম বলিউডে নতুন কিছু নয়—সম্প্রতি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবিতে নায়িকা সারা অর্জুনও বয়সের ব্যবধান নিয়ে আলোচনায় ছিলেন। তবে কারিনাকে কেন্দ্র করে যে কৌতূহল তৈরি হয়েছে, তা অনেক বেশি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাঁটুর বয়সী নায়কের সঙ্গে কারিনার প্রেম

আপডেট টাইম : ০৬:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫