ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জয়া আহসানের অভিনয়ের বিরোধিতা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৮৭ বার

কলকাতার সিনেমায় এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন বংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এবার সেখানে তার উপস্থিতি, জনপ্রিয়তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়মিত সুযোগ পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ্বাস। তিনি জয়া আহসানসহ বাংলাদেশের শিল্পীদের টালিউডে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেণ। কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ১০ নম্বর বরোর চেয়ারপারসন জুঁই বিশ্বাস তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ স¤পাদক এবং দলটির মুখপাত্র। তিনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী। স্বরূপ বিশ্বাস আবার টালিউড শিল্পী ও কলাকুশলীদের ফেডারেশনের সভাপতিও। টালিউডে জয়া আহসানের কাজ করা নিয়ে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেন জুঁই বিশ্বাস। সেই পোস্ট টলিউডের অনেকে শেয়ারও করেছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জুঁই পোস্টে লিখেন, আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমোচ্ছি? আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারেন না, অথচ জয়া আহসানের মতো একজন বাংলাদেশিকে রেড কার্পেট দিয়ে এখানে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে! পশ্চিমবঙ্গের কি কোনো শিল্পী নেই, যারা ওই চরিত্রটি করতে পারত? কেন ভারতীয় জাদুঘরে জয়াকে নিয়ে অ্যালবাম রিলিজ হয়? যারা এসব সুযোগ করে দিচ্ছেন, তারা কি দেশবিরোধী কাজ করছেন না? তিনি প্রশ্ন তুলে বলেন, বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে টালিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন? তার এই পোস্টের প্রতিক্রিয়া টালিউডের অন্য শিল্পী, পরিচালক এবং বাংলাদেশি শিল্পী মহলের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। তবে বিতর্ক যে আরো বড় আকার নিতে পারে, তা অনুমান করা যাচ্ছে। জানা গেছে, জয়া আহসানের অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’ ১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। সিনেমাটি মুক্তির আগ মুহূর্তে এই বিতর্কে উত্তাল হয়ে উঠেছে টলিউড

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জয়া আহসানের অভিনয়ের বিরোধিতা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী

আপডেট টাইম : ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫