ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

গোপালগঞ্জ জেলায় আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৬৭ বার
গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করায় আগামীকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা কেবল ওই জেলার জন্য স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য জায়গায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকালের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গোপালগঞ্জ এ শিক্ষা বোর্ডের অধীন।

আগামীকাল সকালে এইচএসসিতে ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা আছে। সময়সূচি অনুযায়ী আগামীকাল বিকেলেও একাধিক বিষয়ের পরীক্ষা থাকলেও গোপালগঞ্জ জেলায় সেসব বিষয়ের পরীক্ষা নেই।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলায় স্থগিত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, আজ বুধবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন টেক্সটাইল, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) সহ আগামী ১৭ জুলাই গোপালগঞ্জ জেলায় অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো।

স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য অন্যান্য জেলার সকল পরীক্ষা যথারীতি চলমান থাকবে।আর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়াম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক বলেন, গোপালগঞ্জ জেলা বাদে সারা দেশের মাদরাসার আলিম পরীক্ষা চলমান থাকবে।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলাটিতে আজ বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে।

আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

গোপালগঞ্জ জেলায় আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট টাইম : ১১:১৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫