ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মারা গেলেন অভিনেতা রবি তেজার বাবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৭৭ বার

পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমালেন তেলেগু সিনেমার তারকা অভিনেতা রবি তেজার বাবা ভূপতিরাজু রাজগোপাল। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে হায়দরাবাদের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

ভারতীয় এক গণমাধ্যমে রবি তেজার মুখপাত্র জানান, গতকাল রাতে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন ভূপতিরাজু রাজগোপাল রাজু। তার শেষকৃত্যের বিষয়ে খুব দ্রুত জানানো হবে।

রবি তেজার ভক্ত-অনুসারী এবং শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় অভিনেতার প্রতি সমবেদনা জানিয়েছেন।

রাজগোপাল রাজু একজন ফার্মাসিস্ট ছিলেন। তার ছেলে রবি তেজা যশ-খ্যাতি কুড়ালেও হায়দরাবাদে খুব সাধারণ জীবনযাপন করতেন।

রাজগোপাল রাজু ব্যক্তিগত জীবনে রাজ্য লক্ষ্মীর সঙ্গে ঘর বাঁধেন। এ সংসারে জন্ম নেয় তিন পুত্রসন্তান। তারা হলেন—রবি তেজা, রঘু রাজু ও ভরত রাজু। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান ভরত রাজু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

মারা গেলেন অভিনেতা রবি তেজার বাবা

আপডেট টাইম : ০৬:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫