ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

জুলাই শহীদ দিবস উপলক্ষে শিক্ষা অধিদপ্তরের মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ১২৩ বার

oppo_2

জুলাই শহীদ দিবস উপলক্ষে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শিক্ষা অধিদপ্তরের মসজিদে ।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে আছর নামাজের পরে শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মিলাদে মাউশির কর্মকর্তা-কর্মচারী এবং উপস্থিত মুসল্লীগণ অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন পরিচালক, মাধ্যমিক উইং প্রফেসর ড. মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল, পরিচালক, কলেজ ও প্রশাসন উইং প্রফেসর বি এম আব্দুল হান্নান, উপ- পরিচালক সাধারণ প্রশাসন শাখা , মো. শাহজাহান    । জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে দেশের ছাত্রজনতা ও সাধারণ মানুষ জীবন দিয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দেশ ও রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারলে তাদের এই আত্মত্যাগ স্বার্থক হবে। এসময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতরা যাতে সুচিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে-সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পরিচালক, মাধ্যমিক উইং প্রফেসর ডক্টর মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল বলেন, বৈষম্যমূলক কোটা পদ্ধতির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মাধ্যমে জুলাই আন্দোলনের সূচনা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অসম সাহসী ছাত্র আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে এ আন্দোলন বেগবান হয়। পরবর্তীতে তা ছাত্র-জনতা, মেহনতী মানুষ, কৃষক শ্রমিক সকলের মাঝে ছড়িয়ে পড়ে এবং ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে তার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে। তাই আজকের দিনটি বাংলাদেশের মানুষের জন্য অনেক গৌরবের ও শৌর্যের। দেশে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক- আজকের দিনে এটাই শিক্ষা ভবনের মসজিদের সকলের প্রার্থনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

জুলাই শহীদ দিবস উপলক্ষে শিক্ষা অধিদপ্তরের মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট টাইম : ০৬:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫