ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’ এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৬৬ বার

সরকারি অনুদানের সিনেমা ‘দেয়ালের দেশ’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০২৪ সালের রোজার ঈদে। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে আসছে শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আজ ১৬ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে মুক্তি পাবে দেয়ালের দেশ।

গত বছর যে সিনেমাগুলো দর্শককে ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে দেয়ালের দেশ তার মধ্যে অন্যতম। এতে বুবলী ও রাজের অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমাটি বানিয়েছেন মিশুক মনি। এটি তাঁর প্রথম সিনেমা।

রহস্য আর রোমান্স ঘরানার সিনেমা দেয়ালের দেশ। সিনেমায় নহর চরিত্রে বুবলী, আর বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। এ দুই চরিত্রের ভিন্ন এক প্রেমের কাহিনি নিয়ে সিনেমার গল্প। যে প্রেমের শুরু হাসপাতালের মর্গ থেকে। এতে আরও অভিনয় করেছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন প্রমুখ।

পরিচালক মিশুক মনি বলেন, ‘খানিকটা দেরিতে হলেও ওটিটিতে মুক্তি পাচ্ছে দেয়ালের দেশ। এটা ভেবে ভালো লাগছে যে, আরও বড় পরিসরে সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশ-বিদেশের দর্শকরা এখন সহজেই সিনেমাটি দেখতে পারবেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’ এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে

আপডেট টাইম : ১১:৩৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫