ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

বিয়ে করছেন মধুমিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৮৭ বার
চলতি বছরেই নাকি দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে চার হাত এক হতে চলেছে অভিনেত্রী মধুমিতা সরকারের।
২০২৪ সালের অক্টোবরে অভিনেত্রী যখন তার প্রেমের কথা প্রকাশ্যে আনেন, তখন থেকেই টালিউডে শুরু হয় নতুন গুঞ্জন। তার প্রেমিক দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং গ্ল্যামার জগতের সঙ্গে তার বিশেষ কোনো যোগাযোগ নেই। এরপর থেকেই মধুমিতা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন শিগগিরই তারা সাতপাকে বাঁধা পড়বেন।
সোশ্যাল মিডিয়ায় মধুমিতা দেবমাল্যর সঙ্গে প্রেমের নানা মুহূর্ত শেয়ার করে চলেছেন। কখনও তাদের পোষ্যর সঙ্গে খুনসুটি, আবার কখনও পাহাড়ের কোলে তাদের একান্ত যাপনের ছবি।
অভিনেত্রী বারবার বলেছেন বিয়ের আগে তিনি নিজের জন্য আরও কিছুটা সময় চান, কিন্তু বিয়ের তারিখ নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি তিনি। যদিও শোনা যাচ্ছে, বিয়ের শাড়ি-গয়না সবই চূড়ান্ত হয়ে গেছে, তবে তারিখ এখনই প্রকাশ্যে আনতে রাজি নন মধুমিতা।
একটি অসমর্থিত সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা। সম্ভবত ৫ ডিসেম্বর দেবমাল্যের সঙ্গে তার বিয়ে হবে এবং ৭ ডিসেম্বর হবে বৌভাত। তবে এ বিষয়ে মধুমিতার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
গত বছর দুর্গাপূজার সপ্তমীতে মধুমিতা প্রথমবার দেবমাল্যর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। অভিনেত্রী লিখেছিলেন, ‘নতুন শুরু।’
এ প্রসঙ্গে সে সময় আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘হ্যাঁ প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে। সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’
মধুমিতাকে শেষবার দেখা গেছে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিতে। বর্তমানে তিনি তার ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিতে চান।
মধুমিতা ও দেবমাল্যর বিয়ের খবর সত্যি হয় কিনা, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেটিজেনসহ তার ভক্তরা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

বিয়ে করছেন মধুমিতা

আপডেট টাইম : ১০:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫