ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রেকর্ড গড়লেন স্টার্ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১৩৪ বার

জ্যামাইকার সাবিনা পার্কে নিজের শততম টেস্ট খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। গোলাপি বলের টেস্টে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। বাঁহাতি এই পেসাররের গতির দাপটেই মাত্র ২৭ রানে অলআউট হয়েছে লজ্জার রেকর্ডে গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

জ্যামাইকার সাবিনা পার্কে তৃতীয় টেস্টে গতকাল (১৪ জুলাই) রাতে ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা ১৪.৩ ওভারে মাত্র ২৭ রানে অলআউট হলে ১৭৬ রানে জয় পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫ বলেই ৫ উইকেট তুলে নেন স্টার্ক, টেস্ট ক্রিকেটে যা দ্রুততম। একই সাথে টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অস্ট্রেলিয়ান এই বাঁহাতি পেসার।

টেস্টে সবচেয়ে দ্রুত ৫ উইকেট নেওয়ার তালিকায় স্টার্কের পরে যে তিনজন আছেন, তারা সবাই ১৯ বল খরচ করে ৫ উইকেট পেয়েছেন। আর্নি টোশ্যাক (অস্ট্রেলিয়া) ১৯৪৭ সালে ভারতের বিপক্ষে, স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও স্কট বোল্যান্ড (অস্ট্রেলিয়া) ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারেই তিন ক্যারিবীয় ব্যাটারকে ফিরিয়ে দারুণ শুরু করেন স্টার্ক। জন ক্যাম্পবেল, কেভলন অ্যান্ডারসন ও ব্রেন্ডন কিং তিনজনকেই শূন্যরানে ফিরিয়েছেন এই বাঁহাতি পেসার।

এরপর নিজের তৃতীয় ওভারে লুইস ও শাই হোপকে ফেরান স্টার্ক। এতেই মাত্র ১৫ বলের মধ্যে ৫ উইকেট পেয়ে যান তিনি।

১৫তম ওভারে জেইডেন সিলসকে বোল্ড করে ষষ্ঠ উইকেটের দেখা পান স্টার্ক। দ্বিতীয় ইনিংসে ৭.৪ ওভার বল করে ৯ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। ম্যাচসেরা হওয়ার পাশাপাশি সিরিজসেরাও হয়েছেনিএই অসি পেসার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রেকর্ড গড়লেন স্টার্ক

আপডেট টাইম : ১০:৫৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫