ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বাংলাদেশের মেয়েদের পদক জয়ের হাসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৬৫ বার

চীনের দাজহুতে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-১৮ এশিয়ান কাপ হকি। টুর্নামেন্টটিতে বাংলাদেশের ছেলেরা পদকবিহীন থাকলেও ব্রোঞ্জ জিতেছে মেয়েরা। এই প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই দেশের জন্য সাফল্য বয়ে এনেছে বাংলাদেশ নারী হকি দল। রবিবার সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিন ম্যাচের ৯ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ১২ মিনিটে দলকে সমতায় ফেরান আইরিন। এর পর ১৮ থেকে ২০ এই দুই মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করার পাশাপাশি দলের স্কোরলাইন ৩-১ করেন তিনি। ৩৫ মিনিটে বাংলাদেশের হয়ে চতুর্থ গোল করেন অধিনায়ক শারিকা রিমন। ৫ ও ৬ নম্বর গোল করেন কণা আক্তার ও রিয়াশা রিশি।
ম্যাচের ৫৯ মিনিটে কাজাখস্তান একটি গোল শোধ করে ব্যবধান কমায় কিছুটা। নির্ধারিত সময়ে ৬-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার। টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ গোল করেছেন আইরিন। দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল করেন কণা আক্তার।
ব্রোঞ্জ জিতলেও শুরুটা ভালো হয়নি মেয়েদের। গ্রুপের প্রথম ম্যাচেই জাপানের কাছে ১১-০ গোলের বড় ব্যবধানে হারে তারা। এরপর ঘুড়ে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তান ও তৃতীয় ম্যাচে হংকংকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ। সেখান থেকে প্রথমে চীনের কাছে ৯-০ গোলে হারার পর কাজাখস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। শেষ পর্যন্ত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে হারিয়েই পদক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে দুটি বিভাগেই ফাইনালে উঠেছে জাপান। স্বর্ণজয়ের লড়াইয়ে মেয়েদের বিভাগে জাপান মুখোমুখি হবে চীনের এবং ছেলেদের বিভাগে জাপান মুখোমুখি হবে পাকিস্তানের। এদিকে বাংলাদেশের ছেলেরা সেমিফাইনালে জাপানের কাছে ৬-৪ গোলে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছেও হেরেছে ৫-২ গোলে। ব্রোঞ্জ জয়ের সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাংলাদেশের মেয়েদের পদক জয়ের হাসি

আপডেট টাইম : ১০:৫৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫