ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রহস্য জমাচ্ছে ‘নসিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৯৪ বার

কালো জাদু, প্রেম, প্রতিশোধ আর অতিপ্রাকৃত রহস্যের মিশেলে তৈরি হয়েছে ইউটিউব থ্রিলার ‘নসিব’। তানিম রহমান অংশু পরিচালিত এই নাটকটি সম্প্রতি মুক্তি পেয়েছে ইউটিউবে।

নাটকে পুলিশ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, রহস্যময় এক নারী চরিত্রে আছেন তানজিন তিশা এবং ইয়াশের স্ত্রীর চরিত্রে দেখা গেছে প্রিয়ন্তী উর্বীকে।

গল্পের শুরুতে দেখা যায়, ইয়াশ ও উর্বীর সুখের সংসারে হঠাৎ করে হানা দেয় অতি প্রাকৃত এক শক্তি। বদলে যেতে থাকেন উর্বী—একসময় সাধারণ থেকে অস্বাভাবিক হয়ে ওঠেন তিনি। তখনই গল্পে প্রবেশ করেন তিশা, যার চরিত্রে রয়েছে রহস্য, বিশ্বাস আর এক ভয়ংকর শক্তির উপস্থিতি।

শুধু ভৌতিক গল্প নয়, ‘নসিব’ তুলে এনেছে সেই সব লোককাহিনির ছায়া, যেগুলো গ্রামাঞ্চলে বহুদিন ধরে শোনা যায়—আর আজকাল শহরেও যার প্রতিচ্ছবি দেখা যায়। দর্শক সেই চেনা গা ছমছমে আবহে খুঁজে পাচ্ছেন এক ভিন্ন স্বাদ।

নাটকটি দেখে ইউটিউবের কমেন্ট বক্সে প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা। কেউ বলছেন, ‘ভয়ও লাগল, আবার দারুণও লাগল’। কেউ লিখেছেন, ‘সত্যিই সুন্দরভাবে বাস্তবের সঙ্গে অলৌকিকতার মিশ্রণ ঘটেছে’।

পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘মানুষের জীবনে বিশ্বাস, ভয় আর নিয়তির টানাপোড়েনকে ঘিরেই মূল ভাবনা। এখানে যেমন আছে ব্ল্যাক ম্যাজিক, তেমনি প্রেম, প্রতিশোধ আর থ্রিলারের মোচড়ও আছে।’

প্রিয়ন্তী উর্বী জানান, ট্রেইলার প্রকাশের পর থেকেই দর্শকের মধ্যে নাটকটি নিয়ে আগ্রহ ছিল। অনেকে কাজটি দেখে প্রশংসা করেছেন, যা তার জন্য দারুণ প্রাপ্তি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রহস্য জমাচ্ছে ‘নসিব

আপডেট টাইম : ০৭:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫