ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে ১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি দেশে মোবাইল সংযোগ ১৯ কোটি ১০ লাখ: আইসিটি মন্ত্রী গর্ভাবস্থায় কোন ফলগুলো বেশি উপকারী

এসএসসির ফল প্রকাশ দুপুরে, দেখবেন যেভাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১০৩ বার

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে দুপুর ২টায়। এবছর অতীতের মতো ফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত হচ্ছে না কোনো আনুষ্ঠানিকতা। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ফল প্রকাশ করা হবে অনাড়ম্বরভাবে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।

এসএসসির ফল জানা যাবে যেভাবে

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশিত হবে দুপুর ২টায়। ফল জানা যাবে অনলাইন ও এসএমএস—উভয় মাধ্যমেই। এসএসসি পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের ফল দেখতে পারবে। মোবাইল থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে — SSC (বোর্ডের প্রথম তিন অক্ষর) (রোল নম্বর) 2025—এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে (যেমন- SSC Dha 123456 2025)।

দাখিল পরীক্ষার্থীদের জন্যও রয়েছে একই রকম পদ্ধতি। তারা চাইলে www.bmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘দাখিল পরীক্ষা ২০২৫’ অপশন সিলেক্ট করে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখতে পারবে। এছাড়া www.educationboardresults.gov.bd-এ গিয়েও রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানা যাবে। মোবাইল থেকে ফল পেতে লিখতে হবে — Dakhil MAD (রোল নম্বর) 2025—এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে (যেমন- Dakhil MAD 123456 2025)।

প্রতিষ্ঠানভিত্তিক ফল জানার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা https://eboardresults.com/v2/home ওয়েবসাইটে গিয়ে ‘ইআইআইএন’ নম্বর ব্যবহার করে ‘Institution Result’ অপশন থেকে সামগ্রিক ফল ডাউনলোড করতে পারবেন। ফল প্রকাশের পরপরই বোর্ড কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইট থেকে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানরাও ফল সংগ্রহ করে শিক্ষার্থীদের জানিয়ে দেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার

এসএসসির ফল প্রকাশ দুপুরে, দেখবেন যেভাবে

আপডেট টাইম : ১০:৪৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫