ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে

বন্ধ ঢামেক খুলছে শনিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৭৭ বার
শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ হয়ে যাওয়ার ১৮ দিন পর ফের খুলে দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। শিক্ষা কার্যক্রম চালুর পাশাপাশি খুলে দেওয়া হচ্ছে মেডিকেল কলেজের হোস্টেল।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আগামী ১২ জুলাই শনিবার থেকে শুরু হবে। আর মেডিকেল কলেজের হোস্টেলগুলো ১১ জুলাই সকাল ৮টা থেকে খুলে দেওয়া হবে।
বুধবার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. কামরুল আলম গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা ক্লাশে ফিরতে চায়। হোস্টেল ও কলেজ বন্ধ থাকায় তাদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে গত মে মাস থেকে ক্লাশ বর্জন করে আসছিলেন ঢামেক শিক্ষার্থীরা। এ দাবিতে ২১ জুন তারা ক্যাম্পাসে মানববন্ধন করেন।ওই কর্মসূচি চলার মধ্যেই ঢামেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের ২২ জুন দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী

বন্ধ ঢামেক খুলছে শনিবার

আপডেট টাইম : ০৭:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫