ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রথম দিনই অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬
  • ৫২৮ বার

ঢালিউডের নবীন নায়িকা অধরা খান তার নতুন ছবি ‘রাগী’র শুটিং শুরু করলেন। রাজধানীর বসুন্ধরা পাশে তিনশ’ ফুট এলাকায় বৃহস্পতিবার ছবিটির প্রথম দিনের শুটিংয়ে তিনি অংশ নেন। ছবিতে অধরার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন নতুন নায়ক সনি রহমান।

মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ ছবির শুটিংয়ে এ দিন অধরা ও সনি ছাড়াও অংশ নেন অাবির এবং সহশিল্পীরা।

ছবির শুটিং প্রসঙ্গে অধরা বললেন, রাগী’তে অভিনয়ের জন্য আমাকে বেশ কিছুদিন প্রস্তুতি নিতে হয়েছে। কারণ ছবিতে আমাকে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে হচ্ছে। প্রথম দিনই এরকম কয়েকটা অ্যাকশন দৃশ্যের চিত্রায়ন হয়েছে। প্রথমদিনের মত ভালোভাবেই শুটিং শেষ করেছি। আগামী ৬-৭ দিন ঢাকা বিভিন্ন লোকেশনে একটানা ছবিটির শুটিং চলবে।।

‘রাগী’ ছবিটির পরিচালক মিজানুর রহমান মিজান দীর্ঘদিন ধরে গুণী নির্মাতা শাহাদাৎ হোসেন লিটনের সহকারী হিসেবে কাজ করেছেন। এটি তার প্রথম ছবি। এ ছবির মধ্য দিয়ে আবারো চলচ্চিত্রে ফিরছেন ঢালিউডের একসময়ের আলোচিত নায়িকা মুনমুন। ছবিতে অধরা অভিনয় করছেন মনমুনের ছোট বোনের চরিত্রে।

‘রাগী’ অধরা খান অভিনীত দ্বিতীয় ছবি। এর আগে তিনি শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে অভিনয় করেন। এতে তার বিপরীতে রয়েছেন নবাগত নায়ক আসিফ নূর। শুটিং শেষে ছবিটি বর্তমানে মুক্তির প্রতীক্ষায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রথম দিনই অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে হয়েছে

আপডেট টাইম : ১২:০০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬