ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

স্কারলেটের নতুন রেকর্ড—বিশ্বের সর্বোচ্চ আয়কারী তারকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৯২ বার

এবার বিশ্বব্যাপী বক্স অফিস আয়ের ঐতিহাসিক রেকর্ড গড়লেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। তার অভিনীত নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ সিনেমার ব্যাপক সাফল্যের পর অভিনেত্রীর মোট আয় গিয়ে ঠেকেছে ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে, যা তাকে বিশ্বের সর্বোচ্চ আয়কারী প্রধান অভিনেতায় পরিণত করেছে। চমৎকার এই তথ্য প্রকাশ করেছে চলচ্চিত্র বিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য র‌্যাপ।

জীবনের ৪০ তম বসন্তে পা রাখা এই অভিনেত্রীর আয়ের বৃহৎ ভাগই এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে, বিশেষ করে ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের চারটি ছবি ও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’–এ ব্ল্যাক উইডো চরিত্রে তার উপস্থিতি থেকে। আলোচিত এই সিনেমাগুলো থেকেই এসেছে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি অর্থ।

সম্প্রতি নতুন জুরাসিক ফ্র্যাঞ্চাইজির ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ সিনেমায় স্কারলেটকে দেখা গেছে জোরা বেনেট চরিত্রে, এক সাবেক সামরিক কর্মকর্তা, যাঁকে পাঠানো হয় ডাইনোসরে ভরা এক দ্বীপে বিপজ্জনক অভিযানে। ছবিটি মুক্তির ছয় দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে ৩১৮ মিলিয়ন ডলার, যা চলতি বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এদিকে বক্স অফিস বিশ্লেষণ সাইট দ্য নাম্বার্সের তথ্য অনুযায়ী, প্রধান চরিত্রে ভূমিকা রাখার ক্ষেত্রে স্কারলেট অভিনীত ছবিগুলোর মোট আয় এখন ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। এর মধ্যে রয়েছে তাঁর মার্ভেল যাত্রার শুরু ‘আয়রন ম্যান ২’, পাশাপাশি অ্যানিমেটেড মিউজিক্যাল ‘সিং’-এর দুই কিস্তিতে ‘রকস্টার পোর্কুপাইন’ অ্যাশ চরিত্রে কণ্ঠ অভিনয়।

এমনকি তালিকা অনুযায়ী স্কারলেট এখন এগিয়ে আছেন স্যামুয়েল এল জ্যাকসন ও রবার্ট ডাউনি জুনিয়রের মতো মার্ভেল তারকাদের চেয়েও। এছাড়া তালিকার শীর্ষ পাঁচে আছেন আরও টম হ্যাঙ্কস ও ক্রিস প্র্যাট। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, স্কারলেটের এই সাফল্য এসেছে মাত্র ৩৬টি প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে, যেখানে স্যামুয়েল অভিনয় করেছেন ৭১টি ও ডাউনি জুনিয়র ৪৫টি ছবিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

স্কারলেটের নতুন রেকর্ড—বিশ্বের সর্বোচ্চ আয়কারী তারকা

আপডেট টাইম : ১১:১৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫