ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেখবেন যেভাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ১০২ বার

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ১০ জুলাই। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এ দিন ফল প্রকাশের প্রস্তাব দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ওইদিন ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তবে এখনো ফল দেখার পদ্ধতির আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, এবারও ফল দেখার নিয়মে কোনো পরিবর্তন আসছে না। আগের নিয়ম অনুযায়ীই শিক্ষার্থীরা অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

সে অনুযায়ী, এসএসসি ও সমমনা পরীক্ষার ফলাফল দেখা যাবে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-তে গিয়ে। সেখানে পরীক্ষার নাম (এসএসসি), বোর্ডের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষার সাল (২০২৫) দিয়ে সাবমিট করলে ফলাফল দেখা যাবে।

এ ছাড়া এসএমএসের মাধ্যমে সাধারণ শিক্ষা বোর্ডের ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং এরপর পরীক্ষার সাল লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2025 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

আর মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানাতে হলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম হলো : Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর এবং সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: Dakhil MAD 123456 2025। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্টার করা নম্বরে ফল পৌঁছে যাবে। কারিগরি বোর্ডের ফল জানতে হলে টাইপ করতে হবে: SSC TEC রোল নম্বর 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেখবেন যেভাবে

আপডেট টাইম : ১০:৪২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫