ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে ১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি দেশে মোবাইল সংযোগ ১৯ কোটি ১০ লাখ: আইসিটি মন্ত্রী গর্ভাবস্থায় কোন ফলগুলো বেশি উপকারী

ইলিয়াস আলী ফিরবেন, প্রত্যাশা বিএনপি নেতা মালিকের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৯৩ বার
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, “আমরা চাই ভবিষ্যতে যেন আবার ‘আয়নাঘর’ নামক অপশাসন ফিরে না আসে। যারা এর পেছনে ছিলেন তাদের বিচার চাই।”

গতকাল শুক্রবার (৪ জুলাই) রাতে নগরের দক্ষিণ সুরমায় নিজ বাসভবনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চৌধুরী আলম ও ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন তারা ফিরে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এম এ মালিক বলেন, ‘সাংবাদিকতাকে আমরা এমন এক শক্তিশালী মাধ্যম হিসেবে দেখতে চাই, যা নিউক্লিয়াস থেকেও বেশি শক্তিধর। আপনারা যেভাবে শব্দ আর লেখার মাধ্যমে সত্য তুলে ধরেন, তাতে জাতি গঠনে বিশাল অবদান রাখতে পারেন।’

আয়নাঘর নামের অপশাসন আর যাতে না ফিরে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের দেশে বহু মানুষ ক্রসফায়ারে নিহত হয়েছেন, এখনো রামপাল, সমুদ্রবন্দর ও করিডর আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা চাই, ভবিষ্যতে যেন আবার ‘আয়নাঘর’ নামক অপশাসন ফিরে না আসে, আর যারা এর পেছনে ছিলেন, তাদের বিচার হোক।

ইলিয়াস আলী ফিরবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘চৌধুরী আলম, ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন, তারা যেন ফিরে আসেন—এটাই আমাদের কামনা। আমি বিশ্বাস করি, আপনাদের কলম ও ক্যামেরার শক্তিতে এই গুম হওয়া মানুষগুলোও ফিরে আসতে পারেন।’

তরুণ প্রজন্ম ফেব্রুয়ারিতেই প্রথমবার ভোট দিতে পারবে জানিয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনের মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম, যারা গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি, এবার ভোটের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সফলতা কামনা করি। আর আপনারা যদি কখনো আমাকে আপনাদের সংবাদপত্রের কাজে ব্যবহার করতে চান, আমি কৃতজ্ঞচিত্তে সাড়া দেব। কারণ আমি এক লাখ মানুষের সামনে কথা বলতে পারি, কিন্তু একটি সংবাদপত্রের মাধ্যমে সেই কথা কোটি কোটি মানুষের কাছে পৌঁছাতে পারে।’

সাংবাদিকরা জাতির জন্য অমূল্য সম্পদ মন্তব্য করে তিনি বলেন, ‘অনেক রাজনীতিবিদ গণমাধ্যমের সহায়তায় পরিচিতি পেয়েছেন।

আবার যারা দুর্নীতিগ্রস্ত, তাদের মুখোশও সাংবাদিকদের কারণেই উন্মোচিত হয়েছে। সত্যিকার ভালো মানুষদের পাশে দাঁড়ালে আপনারাই পারেন তাদের উচ্চতায় নিয়ে যেতে।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার

ইলিয়াস আলী ফিরবেন, প্রত্যাশা বিএনপি নেতা মালিকের

আপডেট টাইম : ১১:২৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫