ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাংলাদেশ থেকে যাওয়ার পথে বিমানে দেখা প্রথম স্বামীর সঙ্গে, শেষ বার কী বলেন শেফালি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৯৮ বার

অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু যেন মানতে পারছেন না ঘনিষ্ঠেরা। আকস্মিক হৃদরোগ, না কি রক্তচাপ কমে গিয়ে এমন ঘটনা ঘটল, তা নিয়ে কাটাছেঁড়া চলছে। খবর আনন্দবাজার অনলাইনের।

‘কাঁটা লাগা’ গানের জনপ্রিয় নৃত্যশিল্পীর জীবন যে এ ভাবে শেষ হতে পারে, তা যেমন তার অনুরাগীরা মানতে পারছেন না, তেমনই শোকে ভেঙে পড়েছেন তার স্বামী পরাগ ত্যাগীও।

মন ভালো নেই শেফালির সাবেক স্বামী হরমিত সিংহেরও। অভিনেত্রীর মৃত্যুর খবরে আগেই শোকপ্রকাশ করেছেন তিনি। শেফালির বাবা-মা এবং বর্তমান স্বামীর প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারাক্রান্ত হরমিতের মন। বার বার মনে পড়ছে শেফালির সঙ্গে শেষ সাক্ষাৎ। কী কথা হয় দু’জনের?

বছর দুয়েক আগের কথা, বাংলাদেশে একটি অনুষ্ঠান করে ভারতে ফিরছিলেন তিনি। সেই সময় দেখা হয় শেফালি ও হরমিতের। তাদের সঙ্গে ছিলেন সানি লিওনি। বিমানে শেফালির পাশে বসেন হরমিত। দীর্ঘ ক্ষণ কথা হয়। হরমিত বলেন, ‘সেদিন ঘণ্টার পর ঘণ্টা কথা হয়। সম্পর্ক ভেঙে গেলেও একটি বিশেষ সম্পর্ক ছিল আমাদের। কোথাও কোনো অনুষ্ঠানে বা পার্টিতে দেখা হলে, আমাদের ভালো ভাবেই কথা হত। সৌজন্যের সম্পর্ক ছিল আমাদের।’

সঙ্গীত প্রযোজক হরমিত সিংহের সঙ্গে ২০০৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন শেফালি। মাত্র পাঁচ বছরেই তিক্ত হয়ে যায় সেই সম্পর্ক। বিচ্ছেদের পূর্বে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন শেফালি। এমনকি হরমিত তার টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী। পরবর্তী কালে বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে অসুখী দাম্পত্যের কথাও জানান শেফালি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলাদেশ থেকে যাওয়ার পথে বিমানে দেখা প্রথম স্বামীর সঙ্গে, শেষ বার কী বলেন শেফালি

আপডেট টাইম : ০৯:২৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫