ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বরিশালে ক্রিকেটপ্রেমীদের উষ্ণ অভ্যর্থনা পেলেন বিসিবি সভাপতি বুলবুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৭৫ বার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি বরিশাল সফর করেন। রবিবার (২৯ জুন) বরিশাল স্টেডিয়ামে বাংলাদেশের টেস্ট মর্যাদা লাভের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। সেখানেই যোগদানে উদ্দেশ্যেই বরিশাল যান বুলবুল।

জানা যায়, বরিশালের ক্রিকেটের মাঠ এবং ফরচুন গ্রুপ এর একটি ফেক্টরি পরিদর্শন এর জন্য ‘ফরচুন বরিশাল’ দলের মালিকের সঙ্গে তিনি উপস্থিত হন এবং ক্রিকেটপ্রেমীদের উষ্ণ অভ্যর্থনা লাভ করেন। তার সফরের মূল উদ্দেশ্য ছিল বরিশালের ক্রিকেট অবকাঠামো পরিদর্শন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা। আঞ্চলিক ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচনে এটি একটি আশাব্যঞ্জক পদক্ষেপ।

এদিকে, বরিশাল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, বিপিএলে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। বরিশাল স্টেডিয়ামে বিপিএল আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্নে বুলবুল জানান, সেপ্টেম্বরের মধ্যে বরিশাল স্টেডিয়ামের উন্নয়ন কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। কাজ শেষ হলে পরিকল্পনা নেওয়া হবে।

বিসিবি সভাপতি আরও জানান, দেশের ক্রিকেট উন্নয়নে প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটার তুলে আনার কাজ  হাতে নিয়েছে বিসিবি। প্রতি উপজেলা-জেলা পর্যায়ে ক্রিকেটাদের ডাটাবেজ করা হবে।

এ সময় বরিশাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ কিশোর ও কিশোরী ক্রিকেটারদের পৃথক দুটি ‘সিক্স এ সাইড’ টুনার্মেন্ট এবং পেস বোলিং হান্ট ক্যাম্প উদ্বোধন করেন বিসিবি সভাপতি। বিভাগীয় কমিশনার আবু রায়হান, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, শাহরিয়ার নাফিস, ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমানসহ ক্রীড়াপ্রেমিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বরিশালে ক্রিকেটপ্রেমীদের উষ্ণ অভ্যর্থনা পেলেন বিসিবি সভাপতি বুলবুল

আপডেট টাইম : ১২:৩৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫