ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আবার নাটকে মেহজাবীনের বোন মালাইকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ১৪০ বার

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী নিজের প্রথম দুই নাটকে ফারহান আহমেদ জোভান ও ইয়াশ রোহানের সঙ্গে অভিনয় করেছেন। এবার পর্দায় পার্থ শেখের সঙ্গে তার রসায়ন দেখা যাবে। ‘অনুতপ্ত’ নামের নতুন একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

মালাইকার প্রথম দুটি নাটক ‘সন্ধিক্ষণ’ ও ‘ক্ষতিপূরণ’ পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার প্রযোজনায় ‘অনুতপ্ত’র রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা।

নিজের নতুন নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি পরিবারের গল্প। এতে প্রাধান্য পেয়েছে ছেলের প্রতি বাবার দায়িত্ব। সেসঙ্গে রয়েছে তরুণ-তরুণীর প্রেম। দর্শকরা এই গল্পের সঙ্গে সহজেই নিজেদের সম্পৃক্ত করতে পারবেন আশা করি।’

নাটকটিতে বাবার ভূমিকায় ইন্তেখাব দিনার ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার। এছাড়াও আছেন শিবা শানু, তানজিম হাসান অনিকসহ অনেকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে নাটকের দৃশ্যধারণ করা হয়েছে। চিত্রগ্রহণে রাজু রাজ।

শিগগিরই ‘অনুতপ্ত’ প্রচার হবে সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আবার নাটকে মেহজাবীনের বোন মালাইকা

আপডেট টাইম : ১০:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫