ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে নবনির্বাচিত স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬
  • ৩৩৬ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নবনির্বাচিত স্বেচ্ছাসেবক দল।

সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীর নেতৃত্বে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা এ শুভেচ্ছা জানান।

এর আগে বৃহস্পতিবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের নতুন এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি গোলাম সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরাজ্জামান ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশক্রমে গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব মহোদয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াকে নবনির্বাচিত স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

আপডেট টাইম : ০১:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬