ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাওরে অতিবৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চল: পানিতে তলিয়ে কৃষকের স্বপ্ন, চোখে শুধু হতাশা মামলাজট কমাতে লিগ্যাল এইড আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী এমপিও শিক্ষকদের এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম জারি সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড ‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’ রাজধানীতে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে গেলেন যুবক ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৫ সালে নেট মুনাফা অর্জন ৯৬৫ কোটি টাকা মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

কাঁটা লাগা’ খ্যাত শেফালী এখন শুধুই স্মৃতি, কী কারণে এমন পরিণতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ১১৩ বার

মাত্র ৪২ বছর বয়সে মারা গেলেন ‘কাঁটা লাগা’ গার্ল খ্যাত জনপ্রিয় বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালা। শুক্রবার রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যু মেনে নিতে পারছেন না অনুরাগীরা, শোকের ছায়া নেমে এসেছে বিনোদন দুনিয়ায়।

ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্টেই মৃত্যু অভিনেত্রীর। চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এদিকে মৃত্যুর দুদিন আগেও করেছেন ফটোশুট। তার ৪৮ ঘণ্টার মধ্যেই শোনা গেল এই দুঃসংবাদ। কাজেই তার রহস্যজনক এই মৃত্যু নিয়ে নানা প্রশ্নেরও সৃষ্টি হয়েছে।

তবে নানাবিধ অসুস্থতা নিয়ে জীবন কাটাতেন শেফালী। তার বয়স যখন ১৫, তখন থেকেই লড়ে যাচ্ছিলেন নানা অসুখে। অনেক আগে এক সাক্ষাৎকারে শেফালী জানিয়েছিলেন, যে কোনো বিষয়ে খুব চাপ অনুভব করতে তিনি, বিশেষ করে পরীক্ষার সময়। বলেন, ‘১৫ বছর থেকে আমার মৃগী রোগ আছে। যে কারণে খিঁচুনি হয়। রয়েছে ডিপ্রেশনও। আবার ডিপ্রেশনের কারণেও এই খিঁচুনি হতে পারে। একটা অন্যটার সঙ্গে জড়িত। ক্লাসরুমে, ব্যাকস্টেজে, রাস্তায় বা কোথাও বের হতে পারতাম না, আত্মবিশ্বাসের অভাব অনুভব করতাম।’

শেফালী এও জানিয়েছেন, ‘কাঁটা লাগা’ সফল হওয়ার পরেও তিনি শোবিজ থেকে তার সংযোগে দূরত্ব  তৈরি করেন। কারণ বহু বছর ধরে এই রোগে আক্রান্ত ছিলেন। বুঝতে পারতেন না হঠাত্‍ কখন খিঁচুনি হবে। খিঁচুনি হলে পারফরম্যান্সের মাঝে সামাল দেওয়া মুশকিল। তাই মৃগীর মতো অসুখকে সামাল দিতেই সতর্ক থাকতেন তিনি। পরে অবশ্য তাকে এই অসুখ খুব বেশি প্রভাব ফেলতে পারেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাওরে অতিবৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চল: পানিতে তলিয়ে কৃষকের স্বপ্ন, চোখে শুধু হতাশা

কাঁটা লাগা’ খ্যাত শেফালী এখন শুধুই স্মৃতি, কী কারণে এমন পরিণতি

আপডেট টাইম : ১০:৩১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫