ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

শাকিব খানকে নিয়ে যা বললেন বাঁধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১০৮ বার

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্দায় রাজত্ব করে যাচ্ছেন। জয় করে নিয়েছেন দর্শকদের হৃদয়। শাকিব খান মানেই ব্যবসা সফল সিনেমা- নির্মাতারাও এমনটাই মনে করেন। আর সে কারণেই তাকে ঘিরে নির্মাতাদের আগ্রহও অনেক বেশি। শুধু ভক্ত-নির্মাতারাই নয়, তার কাজ পছন্দ করেন তারকা শিল্পীরাও। এবার এই নায়কের প্রতি ভালোবাসার কথা জানালেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

আজ সোমবার এক ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন, ‘আমার জীবনে বহু মানুষ আছেন যারা আমাকে অনুপ্রাণিত করেছেন। এর মানে এই নয় যে, আমি তাদের সব মতের সঙ্গে একমত। কিন্তু তাদের জীবনের কিছু দিক, মানসিক দৃঢ়তা, সিদ্ধান্ত আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। ঠিক তেমন একজন হচ্ছেন আমাদের সুপারস্টার শাকিব খান।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘শাকিব খান যেভাবে নিজেকে তৈরি করেছেন, তার জন্য আমি শ্রদ্ধা জানাই। এমন তারকাখ্যাতি অর্জন করা সহজ নয়। এটা সম্ভব হয় বছরের পর বছর কঠোর পরিশ্রম আর নিজের কাজের প্রতি গভীর ভালোবাসা থাকলে। তার এই অধ্যবসায় ও অঙ্গীকারই তাকে আজকের শাকিব বানিয়েছে। তাই তার প্রতি আমার আন্তরিক সম্মান।’

দর্শকদের ভালোবাসার কথা উল্লেখ করে বাঁধন লিখেছেন, ‘মানুষ তাকে যেভাবে নিঃশর্ত ভালোবাসে, সেটাই সবচেয়ে বড় অর্জন। আমি বিশ্বাস করি, খ্যাতির সঙ্গে দায়িত্বও বাড়ে। আমার ধারণা, শাকিব সেটা গভীরভাবে উপলব্ধি করেন। তার সব কাজের জন্য শুভকামনা রইল।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

শাকিব খানকে নিয়ে যা বললেন বাঁধন

আপডেট টাইম : ০৭:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫