ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হাসনাহেনায় মুগ্ধতা ছড়ালেন পরীমণি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ১৮১ বার

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই আলোচনায় বেশি থাকেন তিনি। কখনো প্রেম বিয়ে বিচ্ছেদ, কখনো জন্মদিনের আয়োজন ও সন্তান পালন- এসব নিয়েই সংবাদের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। সময়ের হাত ধরে ব্যক্তিগত জীবনে নানান ঘটনার জন্ম দেওয়া এই নায়িকা মামলায় জড়িয়ে আদালত পাড়াতেও হাঁটছেন দিনের পর দিন। তবে সবকিছুর মাঝে নিজেকে সামলে নেওয়ার এক অদম্য শক্তি রয়েছে তার। তাইতো মাঝে মধ্যেই ছুঁটে যান প্রকৃতির কাছে, ঘুরে বেড়ান আপন মনে। ছবি তোলেন এবং তা ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।

আজ শনিবার নায়িকা নিজের ফেসবুক পেজে বেশকিছু ছবি প্রকাশ করেছেন। ‘হাসনাহেনা’ ফুল গাছের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে তুলেছেন সেসব ছবি। ক্যাপশনে পরী লিখেছেন, ‘হাসনাহেনা’।

সকাল সকাল ভক্তদের উদ্দেশ্যে প্রকাশিত ছবিতে নায়িকাকে বেশ উচ্ছ্বসিতই মনে হয়েছে।

এক ভক্ত ছবি দেখে কমেন্ট বক্সে লিখেছেন, ‘অসাধারণ সুন্দর…।’

অন্য একজন লিখেছেন, ‘পরিমণিকে যত দেখি ততই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। আল্লাহ তাকে কত অপরূপ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন!’

প্রসঙ্গত, পরী এবার ঈদুল আজহার ছুটি কাটিয়েছেন নানাবাড়ি পিরোজপুরে। শৈশবের স্মৃতিবিজড়িত একটি পুকুরে সাঁতার কেটেছেন তিনি। ঠিক শৈশবের দিনগুলোর মতো আনন্দ-উচ্ছ্বাসে মেতেছিলেন এ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। নানাবাড়ির পুকুরে কাচের বাড়ি নির্মাণের ঘোষণা দেন তিনি। ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, ‘এখানেই আমার পুরো শৈশব! এখানে এলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এই একটা ছোট্ট পুকুরে আমরা এতজন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হিহি। কয়েকদিন পর এখানে এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাচের বাড়ি বানাব ইনশা আল্লাহ।’

উল্লখ্য, পরী অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসাইন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হাসনাহেনায় মুগ্ধতা ছড়ালেন পরীমণি

আপডেট টাইম : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫