ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

অপু ফিরবে এই আশায় শুরু হলো ‘লাভ ২০১৬’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬
  • ৩৩৪ বার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরে মিডিয়া থেকে নিজেকে আড়ালে রেখেছেন তিনি। অপুর শিডিউল জটিলতায় আটকে রয়েছে চারটি সিনেমা। তবে এর মধ্যে জি সরকার পরিচালিত ‘লাভ ২০১৬’ শিরোনামের সিনেমারটি শেষ অংশের শুটিংয়ে অংশ নিবেন অপু। এ কথা জানান নির্মাতা জি সরকার।

মেঘমালা কথাচিত্রের প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। এ সিনেমাটির শুটিং ২০১৪ সালে শুরু হলেও নানা কারণে এর দৃশ্য ধারণ শেষ করতে পারেননি নির্মাতা। তাই সিনেমাটির নাম পরিবর্তন করে পরবর্তীতে ‘লাভ ২০১৫’ করা হয়। সে বছরও সিনেমাটি আলোর মুখ দেখতে পায়নি।

বাধ্য হয়ে তৃতীয় দফায় নাম পরিবর্তন করে ‘লাভ ২০১৬’ রাখা হয়েছে।

বছরের শেষ পর্যায়ে এসে এখনো সিনেমাটির কাজ শেষ করতে পারেননি নির্মাতা। এদিকে সিনেমাটির নায়িকা অপু বিশ্বাস এখনো মিডিয়ার অন্তরালে। পরিচালক চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। এজন্য তিনি গতকাল, ২৬ অক্টোবর থেকে রাজধানীর আফতাব নগরে সিনেমার শেষ অংশের শুটিংও শুরু করেছেন। তবে এতে উপস্থিত ছিলেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে নির্মাতা জি সরকার বলেন, “‘লাভ ২০১৬’ চলতি বছরে মুক্তি দিব। এজন্য আমরা কাজ করে যাচ্ছি। আর নাম পরিবর্তন করতে চাচ্ছি না। এজন্য গতকাল থেকে এর শেষ অংশের শুটিং শুরু হয়েছে।”

অপু বিশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, ‘অপুর কাজ প্রায় শেষ হয়েছে। তার খুব বেশি কাজ বাকি নেই। তবে অপু এর মধ্যে এসে আমাদের কাজ শেষ করে দিবে বলে আমাকে বলেছেন।’

সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা নিপুণ। এছাড়া এতে আরো অভিনয় করছেন সুচরিতা, দিতি, আমির সিরাজী, আফজাল শরীফ, কাবিলা, বিপাশা, তানিয়া, মিশা সওদাগর ও মিজু আহমেদ।

‘লাভ ২০১৬’ সিনেমার কাহিনি লিখেছেন কমল সরকার। চিত্র ধারণ করছেন লাল মোহাম্মদ। গান লিখেছেন রফিকুজ্জামান, কবির বকুল ও প্রদীপ সাহা। সংগীত দেবেন্দ্র চট্টোপাধ্যায়। নৃত্যে মাসুম বাবুল ও ফাইটে আরমান।-রাইজিংবিডি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

অপু ফিরবে এই আশায় শুরু হলো ‘লাভ ২০১৬’

আপডেট টাইম : ০৮:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬