ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তাণ্ডব’ সিনেমার পাইরেসির মূল হোতা নোয়াখালীতে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ১৫৭ বার

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মূল হোতা টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনানী থানায় দায়ের করা ওই মামলায় তাঁকে ঢাকায় হস্তান্তর করা হবে।

মঙ্গলবার দিবাগত রাতে নোয়াখালী জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টিপু সুলতান বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ‘তাণ্ডব’ মুক্তির পরপরই অনলাইনে এর এইচডি (হাই ডেফিনিশন) পাইরেটেড সংস্করণ ছড়িয়ে পড়ে, যা চলচ্চিত্রশিল্পের জন্য একটি বড় ধাক্কা ছিল। প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট কলাকুশলীরা এতে চরম হতাশা প্রকাশ করেন। এ ঘটনায় সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভুঁইয়া (শাহরিয়ার শাকিল) উক্ত আসামিসহ আরও কয়েকজনের বিরুদ্ধে ঢাকার বনানী থানায় মামলা দায়ের করেন।

নোয়াখালী ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল এ ঘটনার তদন্তে নামে এবং দীর্ঘ নজরদারির পর আজ মূল হোতাকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামিকে বনানী থানায় হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তাণ্ডব’ সিনেমার পাইরেসির মূল হোতা নোয়াখালীতে গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:২১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫