ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

ইমন-হিমির ‘আমি ডিভোর্স চাই’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬
  • ৪০৬ বার

অভিনেতা ইমন ছোট পর্দা দিয়ে জনপ্রিয়তায় আসলেও বর্তমানে ব্যস্ত রয়েছেন চলচ্চিত্রের কাজেই। মাঝেমধ্যে টুকটাক টিভি নাটকে কাজ করেন। এবার ‘আমি ডিভোর্স চাই’ নামের নতুন একটি নাটকে দেখা যাবে তাঁকে।

নাটকটিতে ইমনের বিপরীতে অভিনয় করেছেন হিমি। সঞ্জয় বড়ুয়ার রচনা ও পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন মনিরা মিঠু, নাজনীন হাসান চুমকী, স্মরণ সাহা প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে ইমন বলেন, গল্পটা অসাধারণ। খুব মজা পেয়েছি কাজটি করে। নাটকের প্রায় পুরোটাই হয়েছে থানায়। আশা করছি, ভালো কিছু হবে।

ইমন সম্প্রতি ফ্রান্সের প্যারিসে স্বপন আহমেদের নির্দেশনায় টেলিমুভি ‘প্যারিসের চিঠি’র কাজ শেষ করে এসেছেন। এছাড়া একই পরিচালকের ‘পরবাসিনী’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনও তো প্রেম হয়’ ও মোস্তাফিজুর রহমান বাবুর ‘অবুঝ ভালোবাসা’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে হিমি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘হঠাৎ দেখা’ আগামী ২৫ নভেম্বর কলকাতায় মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ইমন-হিমির ‘আমি ডিভোর্স চাই’

আপডেট টাইম : ১২:১৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬