ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সন্তানদের নিয়ে স্নায়ুযুদ্ধে অপু বিশ্বাস ও বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৯৯ বার

সন্তানদের নিয়ে স্নায়ুযুদ্ধে জড়িয়েছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর নানা বিষয় নিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন নায়কের দুই প্রাক্তন অপু ও বুবলী। ঢাকাই সিনেমার মেগাস্টারের দুই প্রাক্তন স্ত্রীর ভার্চুয়াল যুদ্ধ প্রায়ই সৃষ্টি করে নতুন আলোচনা।

হুট করেই ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেন অপু বিশ্বাস ও বুবলী। কৌশলে কেউ কারো থেকে কম যান না। মঙ্গলবার (২৭ মে) দুপুরে শবনম বুবলী ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে ছবিতে দেখা গেছে, শাকিব খান তার ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। আদরে ভরিয়ে দিচ্ছেন সন্তানকে।

শাকিব ও শেহজাদের বেশ কিছু ছবি শেয়ার করে বুবলী সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘পরিবার- যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।’ বাবা-ছেলের সুন্দর মুহূর্ত দেখে নেটিজেনরা খুশি হলেও কেউ কেউ সমালোচনা করতে ভোলেননি।

বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে তার বাবা শাকিব খানের সঙ্গে ঘুমানোর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই ছবিগুলোর ক্যাপশনে বুবলীকে খানিক খোঁচা মেরে অপু লেখেন, ‘বাবা’ এমন একটি শব্দ, যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তা-ও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।

পোষ্টের শেষ অংশে অপু পরিবার শব্দটি মেনশন করেন। যা থেকে নেটিজেনরা প্রশ্ন তুলছে, তাহলে আবারও এক হয়েছেন শাকিব খান ও অপু বিশ্বাস। যদিও এই ব্যাপারে কোনও মন্তব্য করেননি শাকিব কিংবা অপু কেউই।

এদিকে সন্তানদের নিয়ে অপু-বুবলীর এমন স্নায়ুযুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। নেতিবাচক মন্তব্যে ভরে যাচ্ছে কমেন্ট বক্স। সন্তানদের নিয়ে দুই নায়িকার এমন প্রতিযোগিতা ভালো চোখে দেখছে না সাধারণ দর্শক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সন্তানদের নিয়ে স্নায়ুযুদ্ধে অপু বিশ্বাস ও বুবলী

আপডেট টাইম : ১১:১৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫