ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী

গণ-অভ্যুত্থানেও প্রেরণায় ছিলেন বিদ্রোহী কবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৭৬ বার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক গান, কবিতা যে কোনো আন্দোলন-সংগ্রামে যুগের পর যুগ ধরে উদ্বুদ্ধ করে আসছে। চব্বিশের গণ-অভ্যুত্থানেও দ্রোহের এই কবি প্রেরণা জুগিয়েছেন। নজরুলের উদ্দীপনামূলক ১০টি গান নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। সেই সঙ্গে আজ মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় কবি কাজী নজরুলের গান নিয়ে কনসার্টের আয়োজন করা হয়েছে। নজরুলের গান কণ্ঠে তুলবে দেশের ১০ ব্যান্ড- ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, এমএনবি, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর। গানের পাশাপাশি থাকছে বিদ্রোহী কবির বেশ কিছু কবিতার আবৃত্তি। আজ বিকেল ৫টায় শুরু হয়ে ‘নজরুল কনসার্ট ২০২৫’ চলবে রাত ১০টা পর্যন্ত। বিনামূল্যে কনসার্ট উপভোগ করতে পারবেন দর্শকরা।

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে নজরুলের গান, কবিতা আমাদের অনুপ্রাণিত করেছে। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নজরুল আমাদের সাহস জুগিয়েছেন। এই কনসার্টের মধ্য দিয়ে নজরুলকে স্মরণ করা হবে। নজরুলের সাহিত্যসম্ভারের সঙ্গে তরুণদের আরও সম্পৃক্ত করা, অভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে, আর রক বা ব্যান্ড মিউজিক তরুণদের মাঝেই বেশি চর্চিত হয়। ফলে নজরুলের গানকে এই সময়ের তরুণদের মাঝে কীভাবে আরও বেশি ছড়িয়ে দেওয়া যায়, সেই ভাবনা থেকেই আমরা নজরুলের উদ্দীপনামূলক গানগুলো নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে এই নজরুল কনসার্ট।’

তিনি আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমার এজেন্ডায় এই অ্যালবাম ও কনসার্ট ছিল। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অগ্রাধিকার ৭ কর্মসূচিতেও এটি গুরুত্বসহকারে জায়গা পায়। এই যে ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা একটি বৈষম্যহীন দেশের দিকে এগোচ্ছি, তাই অ্যালবামটিকে আমরা একটা দায় হিসেবে নিয়েছি। গত কয়েক মাসে দেশের সব বড় ব্যান্ডের সঙ্গে আলোচনা করে ১০টি ব্যান্ডকে নজরুলের উদ্দীপনামূলক গানগুলো রেকর্ড করার দায়িত্ব দিই। অ্যালবাম প্রকাশ উপলক্ষেই এ কনসার্ট।’

অ্যালবামটিতে থাকছে কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ-কবাট’, ‘এই শিকল-পরা ছল্?’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘জাগো অনশন-বন্দী’, ‘দুর্গম গিরি, কান্তার-মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘পরদেশী মেঘ’ এবং ‘জয় হোক জয় হোক’।

এ প্রকল্পের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন নজরুলসংগীত পণ্ডিত ইয়াকুব আলী খান। অ্যালবামের গানগুলো নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় শুনতে পাবেন শ্রোতারা ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী

গণ-অভ্যুত্থানেও প্রেরণায় ছিলেন বিদ্রোহী কবি

আপডেট টাইম : ১০:৪৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫