ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

রাষ্ট্রপতির কাছে দুদকের বার্ষিক প্রতিবেদন পেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০১৬
  • ৩৪৯ বার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন পেশ করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। কমিশনের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, এ এফ এম আমিনুল ইসলাম ও সচিব আবু মো. মোস্তফা কামাল।

দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৯ (১) ধারা অনুযায়ী, প্রতি বছর পূর্ববর্তী বছরের সম্পাদিত কার্যাবলী সম্পর্কে একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করার বাধ্যবাধকতা আছে।

২০১৫ সালে প্রণীত প্রতিবেদনে আটটি অধ্যায় আছে। অধ্যায়গুলো হচ্ছে, দুর্নীতি দমন কমিশন প্রেক্ষাপট ও পরিচিতি, দুর্নীতির বিরুদ্ধে প্রতিকারমূলক পদক্ষেপ, দুর্নীতি প্রতিরোধ, গণশুনানি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কমিশনের তথ্য ব্যবস্থাপনা, আগামী অভিযাত্রায় কমিশনের কর্মপরিকল্পনা ও সুপারিশমালা।

এ বছরই কমিশন প্রথমবারের মতো সরকারি সেবা, সরকারি নিয়োগ, সরকারি ক্রয় কার্যাদি, সরকারি নির্মাণ/মেরামত/সংস্কার, কার্যপদ্ধতি সংস্কার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ও বিবিধ সংক্রান্ত অর্থাৎ মোট সাতটি ক্যাটাগরিতে ৩২টি সুপারিশ পেশ করেছে।

২০০৪ সালে কমিশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চতুর্থবারের মতো রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

রাষ্ট্রপতির কাছে দুদকের বার্ষিক প্রতিবেদন পেশ

আপডেট টাইম : ১১:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০১৬