ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

লম্বা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৯৩ বার

আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এখানে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির ভিন্নতা রয়েছে।

১ জুন থেকে শুরু হবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ছুটি। আবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে যাবে ৩ জুন থেকে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণে জানা গেছে, এবার সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন মাদরাসার শিক্ষক্ষ-শিক্ষার্থীরা। আর সবচেয়ে কম ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু ৩ জুন। আবার বিদ্যালয় খুলবে ২৩ জুন। অর্থাৎ ২১ দিন ছুটি থাকবে প্রাথমিক বিদ্যালয়।

মাধ্যমিকের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহার ছুটি শুরু হবে ১ জুন। ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশ। ঈদুল ও গ্রীষ্মকালীন ছুটি শেষ হবে ১৯ জুন। এরপর ২০ ও ২১ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সুতারং ক্লাস শুরু হবে ২২ জুন। অর্থাৎ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় টানা ২৩ দিন বন্ধ থাকবে।

এবার সবচেয়ে কম ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষাপঞ্জি অনুযায়ী— সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, যা চলবে ১২ জুন পর্যন্ত। কলেজে শুধু ঈদের ছুটি থাকবে। সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ নেই।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে মাদরাসায় সবচেয়ে বেশি টানা ২৫ দিন ছুটি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী—তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সমন্বিত ছুটি শুরু হবে ১ জুন, যা চলবে ২৫ জুন পর্যন্ত। ২৬ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পর্যায়ের প্রতিষ্ঠানেও ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু ১ জুন থেকে। আর ছুটি শেষ হবে ১৯ জুন। পরে ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি শেষে ক্লাস শুরু ২২ জুন।

এছাড়া দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালগুলোও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

লম্বা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট টাইম : ০৭:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫