ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

গর্ভে সন্তান নিয়েই শুটিং করেছিলেন অভিনেত্রী, টেরই পাননি অন্তঃসত্ত্বা!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৯১ বার

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে জানালেন, প্রথমবার যখন তিনি অন্তঃসত্ত্বা হন, তখন নিজেই তা বুঝতে পারেননি। এমনকি সেই সময় তিনি একটি গানের শুটিংয়েও অংশ নিয়েছিলেন!

সম্প্রতি একটি রান্নার অনুষ্ঠানে সোনালির বাড়িতে গিয়েছিলেন নৃত্যপরিচালক ফারহা খান। কাশ্মীরি গুচ্ছি পোলাও রান্না করতে করতে তাঁদের মধ্যে স্মৃতিচারণার এক মুহূর্তে উঠে আসে সেই অজানা গল্প।

ফারহা বলেন, “আমরা অনেক গান একসঙ্গে করেছি—‘আঁখো মে বসে হো তুম’, ‘ডুপ্লিকেট’-এর গান, এমনকি মারাঠি ছবি ‘আগা বাই আরেচা’র ‘ছম ছম করতা হ্যায়’ গানটিও। সেই সময় তোমার চেহারা একটু ভারী লাগছিল।”

এ কথা শুনে হেসে ফেলেন সোনালি। বলেন, “আমি নিজেই জানতাম না যে অন্তঃসত্ত্বা! ওই গানের শুটিং চলাকালীনই আমি গর্ভবতী ছিলাম। তখন ভেবেছিলাম, ফারহা ভাবছেন আমি পাঞ্জাবি পরিবারে গিয়ে খুব খাচ্ছি!”

ফারহার কথায়, সে সময় তার মনে হয়েছিল সোনালির ওজন হয়তো বিয়ের পর স্বাভাবিকভাবেই বেড়েছে। কিন্তু পরে জানা যায়, ওজন বাড়ার আসল কারণ ছিল মাতৃত্ব।সোনালি আরও জানান, অন্তঃসত্ত্বা অবস্থায়ও ফারহার সঙ্গে কাজ করতে কোনও অসুবিধা হয়নি তার। বরং ফারহার সঙ্গে কাজ করা ছিল সহজ ও উপভোগ্য।

“ফারহার সঙ্গে কাজ করাটা ছিল রিল্যাক্সড। ও রাগ করলেও একটু পরেই সব ঠিক হয়ে যেত। তবে সরোজজির সঙ্গে কাজ করতে একটু ভয় লাগত,” বলেন সোনালি।

উল্লেখ্য, ২০০২ সালে পরিচালক গোল্ডি বহেলকে বিয়ে করেন সোনালি বেন্দ্রে। ২০০৫ সালে তাদের ঘর আলো করে আসে একমাত্র পুত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

গর্ভে সন্তান নিয়েই শুটিং করেছিলেন অভিনেত্রী, টেরই পাননি অন্তঃসত্ত্বা!

আপডেট টাইম : ০৭:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫