ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যে রোগে ভুগছেন মিমি চক্রবর্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১১৩ বার

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। কাজ করেছেন বাংলাদেশের সিনেমাতেও। সর্বশেষ ওপার বাংলার এই অভিনেত্রীকে দেখা গেছে শাকিব খানের ‘তুফান’ সিনেমায়। অভিনয়ের পাশপাশি এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বেশ সক্রিয়। নিয়মিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করেন নতুন কাজ ও ব্যক্তিজীবনের নানা খবর।

তারই ধরাবাহিকতায় সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে মিমি জানান, বহুদিন ধরেই তিনি মাইগ্রেন নামের এক কঠিন রোগে ভুগছেন। পোস্ট করা ছবিগুলোর মধ্যে যেমন ছিল তার শরীরচর্চার মুহূর্ত তেমনি ছিল ফলমূল, বাহারি খাবার, এমনকি সূর্যমুখী ফুলের ছবি।

তবে ছবিগুলোর মধ্যে নজর কাড়ে একটি ছবি। সেখানে দেখা যায় মিমির চোখের ওপর আইস প্যাক রাখা। ছবির ওপরে লেখা, ‘মাইগ্রেন, তুমি কঠিনভাবে আঘাত করেছ।’ স্পষ্ট বোঝা যাচ্ছে, সেই মুহূর্তে তিনি প্রচণ্ড যন্ত্রণায় ছিলেন।

মিমি এর আগেও জানিয়েছেন, মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া সহজ নয়। গত বছর এক পোস্টে এই অভিনেত্রী লিখেছিলেন, ‘মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, বরং প্রায় অসম্ভব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যে রোগে ভুগছেন মিমি চক্রবর্তী

আপডেট টাইম : ০৭:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫