ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাপ্পা মজুমদারের বাসায় আগুন, স্ত্রী-সন্তানসহ অল্পের জন্য রক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ১৪২ বার

জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার রাজধানীর বনানীর নিজ বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়েছেন। আজ বৃহস্পতিবার লাগা আগুন থেকে স্ত্রী ও সন্তানসহ অল্পের জন্য রক্ষা পান তিনি।

বাপ্পা মজুমদার বলেন, আগুন লাগে ভবনের নিচতলায়। ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করতেই চারদিক ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়ার ঘনত্ব এত বেশি ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এ ছাড়া মুখে আগুনের আঁচও এসে লাগে।

তিনি বলেন, ‘নিচে আগুন লাগার পর আমাদের ফ্লোরটা ধোঁয়ায় ভরে যায়। আমরা সবাই মিলে বারান্দায় গিয়ে দাঁড়াই। প্রচণ্ড ধোঁয়া আর উত্তাপে কিছু বুঝে উঠতে পারছিলাম না। মানসিকভাবে খুবই অস্থির হয়ে পড়েছিলাম। এখনো সেই ট্রমা কাটিয়ে উঠতে পারিনি।’

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘অল্পের জন্য রক্ষা পেয়েছি। মূলত ফায়ার সার্ভিস দ্রুত চলে আসাতেই এ বিপদ এড়ানো সম্ভব হয়েছে।’

এ ঘটনার পর ফেসবুকে একটি পোস্টও দেন বাপ্পা মজুমদার। সেখানে তিনি লেখেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ। তারা যদি দ্রুত পদক্ষেপ না নিত, কী যে হতো ভাবতেই শিউরে উঠছি! এটি একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাপ্পা মজুমদারের বাসায় আগুন, স্ত্রী-সন্তানসহ অল্পের জন্য রক্ষা

আপডেট টাইম : ০৬:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫