ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফারিয়াকে গ্রেপ্তারের পর হুমকি পাচ্ছেন মিষ্টি জান্নাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ১৩৯ বার

জান্নাতুল ফেরদৌস মিষ্টি, তবে শোবিজে তিনি পরিচিত মিষ্টি জান্নাত নামে। ২০১৪ সালের মাঝামাঝি ‘লাভ স্টেশন’র মধ্যদিয়ে সিনেমায় তার যাত্রা শুরু। অভিনয় দিয়ে আলোচনায় না আসলেও, ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে প্রায়ই সংবাদের শিরোনাম হয়েছেন এই চিত্রনায়িকা।

সম্প্রতি এই নায়িকা জানিয়েছেন, বিভিন্ন নম্বর থেকে তার কাছে চাঁদা চাওয়া হচ্ছে। শুধু তাই নয়, দেওয়া হচ্ছে হত্যার হুমকিও। এ নিয়ে একটি ফেসবুক পোস্টও দিয়েছেন তিনি।

মিষ্টি জান্নাতের এমন পোস্টে চিন্তার পড়ে যান ভক্ত- শুভাকাঙ্ক্ষীরা। তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নায়িকাকে থানা সাধারণ ডায়েরি (জিডি) করার উপদেশও দিয়েছেন অনেকে।

চাঁদা ও হুমকির বিষয়টি নিয়ে এবার কথা বললেন মিষ্টি। জানালেন, তার শত্রু অনেক। তবে এই হুমকি মিডিয়ার লোকজনও দিতে পারে বলে সন্দেহ করছেন তিনি।

নায়িকা আরও জানান, তার সহকারীকে অজ্ঞাত নম্বরে থেকে ফোন করে কেউ তার নম্বর চাচ্ছিল। তারা বলছে, ‘তোর ম্যামের সঙ্গে কথা বলা, যদি না বলাতে পারিস তাহলে তোর ম্যামের বিরুদ্ধে মামলা করব। তোর ম্যাম বিভিন্ন গ্রুপে ছিল, ছাত্রদের পক্ষে ছিল না।’ তাদের কাছে এর প্রমাণও চেয়েছেন নায়িকার সহকারী।

মিষ্টির ভাষ্য, ‘এরপর তারা আমার নম্বর ম্যানেজ করে এবং মালয়েশিয়া নম্বর থেকে ফোন দিয়ে আমাকে হুমকি দিতে থাকে। আমাকে দেখে নেবে। তারপর আবার বলে যে দুই লাখ টাকা পাঠান। আপনি যদি এগুলো সমাধান করতে চান তাহলে দুই লাখ টাকা পাঠান। এর আগে আরও একবার হুমকি-ধমকি করছিল ৫ আগস্টের পর।’

তিনি আরও বলেন, ‘এখন আবার তারা শুরু করছে ফারিয়াকে গ্রেপ্তারের পর। এরপর আমি বলি- যান, যেখানে যা পারেন করেন। তারপর তারা বলে হ্যাঁ যখন করব তখন নাম জানতে পারবেন। তখন আমি বলি তাহলে নামটা বলেন। পরে আরেকটা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে, ডিরেক্ট ফোন না করে। কিন্তু ফোনটা আমি আর ধরিনি এবং কোনো রিপ্লাই করিনি। কিন্তু তারা পর পর ইউএসএ, কানাডিয়ান নম্বর থেকেও ফোন করতে থাকে।’

কাউকে সন্দেহ করছেন এমন প্রশ্নের উত্তরে এই চিত্রনায়িকা বলেন, ‘সন্দেহ তো হচ্ছে। এর মধ্যে আমাদের মিডিয়ারই রয়েছে দু-একজন নায়িকা টাইপের বা নায়িকা। কিছু আছে আমার বাসার আশপাশের লোকজন। যারা চাকরি করতে চায় কিন্তু চাকরি করতে পারে না আমার এখানে। থাকে না, শত্রু তো অনেক আছে, সন্দেহ করতে হলে সন্দেহ হয় অনেকের ওপর। তারপর তারা আরও হুমকি দেয় গাড়ি বের হলে গাড়ি ভেঙে দেবে। তারা আমার বিএমডব্লিউ গাড়ির নম্বর এবং আরেকটা গাড়ির নম্বর কী সেটাও জানে। এছাড়া আমি বাজারে যাই বোরকা পরে সেটাও তারা জানে। এগুলা উল্টাপাল্টা কথা তারা বলতে থাকে। এসব বিষয়ের কারণে মন ভালো নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফারিয়াকে গ্রেপ্তারের পর হুমকি পাচ্ছেন মিষ্টি জান্নাত

আপডেট টাইম : ০৭:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫