ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

যুবকরা বাড়ির গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেছে: ডিএমপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ১২৬ বার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি বাড়ির গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেছে। এই সংবাদ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে রাজধানীর ধানমন্ডি থানা জানতে পারে। এরপর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মঙ্গলবার (২০ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে ১৫ থেকে ২০ জন লোক অবস্থান করছিল এবং তারা উক্ত বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিল। এ সময় পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে, তথাপি তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করে। তারা মো. গোলাম মোস্তফা নামক এক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে।

একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থল হতে তিনজনকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ভবিষ্যতে এ ধরনের কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদের মঙ্গলবার (২০ মে) বিকেলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আইন নিজের হাতে তুলে নেয়া থেকে বিরত থাকার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সবাইকে পুনরায় অনুরোধ জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

এছাড়া, কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে অহেতুক হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

যুবকরা বাড়ির গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেছে: ডিএমপি

আপডেট টাইম : ১১:১৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫