ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমানবন্দর থেকে হত্যাচেষ্টার মামলায় আটক নায়িকা নুসরাত ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ১১২ বার

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। রোববার (১৮ মে) তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন বলে জানা গেছে। পরে তাকে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই অভিনেত্রীর বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ভাটারা থানা পুলিশ তাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে বিপুল অর্থের যোগান দিয়েছেন। মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। আসামিদের ছোড়া গুলি মামলার বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে।

এর আগে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই সিনেমায় অভিনয় করা শিল্পীরা বেশ সমালোচিত হন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর, সম্প্রতি এক পডকাস্ট আয়োজনে নুসরাত ফারিয়ার কাছে প্রশ্ন রাখা হয়েছিল— ‘তিনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন?’ এই প্রশ্নে ফারিয়ার জবাব ছিল, ‘এখানে অনুশোচনার মতো কিছুই নেই। এই সিনেমার জন্য তিনি তার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছেন। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করেন, তাহলে তার পেশাকেই অপমান করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

বিমানবন্দর থেকে হত্যাচেষ্টার মামলায় আটক নায়িকা নুসরাত ফারিয়া

আপডেট টাইম : ১১:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫